Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

স্বামী গ্রেপ্তার হতেই থানায় অজ্ঞান রাখি সাওয়ান্ত

samayikprasanga by samayikprasanga
February 8, 2023
in slider, জাতীয়
0
স্বামী গ্রেপ্তার হতেই থানায় অজ্ঞান রাখি সাওয়ান্ত

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : আবারও সংবাদ শিরোনামে রাখি সাওয়ান্ত।   এবার যে থানায় স্বামীকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তার সামনেই অজ্ঞান হয়ে গেলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। গত বছর আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাঁকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তাঁর পাশেই ছিলেন আদিল। কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। এই ঘটনার পর রাখি ও আদিলের মিটমাটের খবর শোনা গিয়েছিল। কিন্তু আবার রাখি অভিযোগ করেন আদিলের একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। আদিলের বিরুদ্ধে ঘরোয়া হিংসার পাশাপাশি টাকা চুরির অভিযোগও আনেন রাখি। তাঁর অভিযোগের জেরেই আদিলকে গ্রেপ্তার করে মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সেই থানার বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাখি। কিন্তু কিছু বলার আগেই তিনি অজ্ঞান হয়ে যান। উপস্থিত মানুষজনই তাঁকে তুলে ধরে গাড়িতে তুলে দেন। এর আগে রাখি জানিয়েছিলেন, অন্যায় করার পরই ক্ষমা চাওয়ার নাটক করতেন আদিল। তিনিও ক্ষমা করে দিতেন। কারণ এটি তাঁর দ্বিতীয় বিয়ে। ফলে কিছু হলে সমাজ ও মিডিয়া তাঁকেই দোষারোপ করবে, এই ভয় পেয়েছিলেন তিনি। কিন্তু আর তাঁর পক্ষে আদিলকে ক্ষমা করা সম্ভব নয় বলেই জানিয়েছিলেন আদিল। রাখি জানান, মা হতে চেয়েছিলেন তিনি। কিন্তু আদিল সমস্ত কিছু শেষ করে দেন।

Tags: indian film industrymumbai policeRakhi sawant adil khan
Previous Post

লোকসভায় মহুয়ার বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ

Next Post

শ্রদ্ধা খুনে পুলিশের চার্জশিটে নৃশংসতার তথ্য

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
শ্রদ্ধা খুনে পুলিশের চার্জশিটে নৃশংসতার তথ্য

শ্রদ্ধা খুনে পুলিশের চার্জশিটে নৃশংসতার তথ্য

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?