Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

স্ত্রীর আপত্তিকর ভিডিও – ছবি ফেসবুকে পোস্ট, গ্রেফতার যুবক

samayikprasanga by samayikprasanga
July 12, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
স্ত্রীর আপত্তিকর ভিডিও – ছবি ফেসবুকে পোস্ট, গ্রেফতার যুবক

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানা এলাকায় এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হয়েছে।এক যুবক তার নিজের স্ত্রীর আপত্তিকর ভিডিও ও ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উঠে এমনি অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বাজারিছড়া থানার পুলিশ।অভিযুক্ত যুবকের নাম জাকির হোসেন (২৮), পিতা মইন উদ্দিন,যিনি কটামণি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক কিছুদিন আগে নিজের স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ও ছবি গোপনে ধারণ করে তা বিভিন্ন সামাজিক মাধ্যম সহ ফেসবুকে প্রকাশ করে। বিষয়টি প্রথমে স্ত্রীর নজরে এলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঘটনা জানাজানি হওয়ার পর তার পরিবারও প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া দেখায়।এই লজ্জাজনক ঘটনার বিরুদ্ধে ভুক্তভোগী স্ত্রী সাহসিকতার সঙ্গে আইনগত পদক্ষেপ গ্রহণ করেন এবং বাজারিছড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এমন নেক্কালজনক ঘটনার অভিযোগের ভিত্তিতে বাজারিছড়া থানার পুলিশ তাৎক্ষণিক তদন্তে নামে এবং শনিবার গভীর রাতে অভিযুক্ত জাকির হোসেনকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।রাতে থানায় আটকে রেখে টানা জিজ্ঞেসাবাদ শেষে রবিবার সকালে তাকে শ্রীভূমি জেলা আদালতে হাজির করা হলে, বিচারক মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশ মুতাবিক বর্তমানে সে শ্রীভূমি জেলা কারাগারে বিচার বিভাগীয় হাজতে রয়েছেন এবং আপাতত মামলার পরবর্তী শুনানির দিন অবদি তার ঠিকানা জেল হাজতেই। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। সামাজিকভাবে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে এলাকাবাসী।পুলিশ বিভাবের এক সিনিয়র কর্মকর্তা জানান, গোপনে কাউকে ভিডিও করা ও তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনের গুরুতর লঙ্ঘন।স্থানীয় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি এবং আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।আইনজীবীদের মতে, এই ধরনের কাজ শুধু পারিবারিক বিশ্বাসঘাতকতাই নয়, এটি ডিজিটাল নিরাপত্তা আইন এবং নারীর মর্যাদা ও গোপনীয়তা লঙ্ঘনের গুরুতর অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।এদিকে এমন লজ্জাজনক ঘটনায় সমাজে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত বিচার ব্যবস্থার মাধ্যমে অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি তুলেছে বিভিন্ন নারী অধিকার সংগঠন।

Tags: Assam Policeassam police DIGCM Himanta Bishwa Sharmafake videoSocial media
Previous Post

কাটিগড়ায় প্রসূতির মৃত্যু, তীব্র উত্তেজনা, গ্রেফতার দুই চিকিৎসক

Next Post

শিলচরে বিয়ের পার্টিতে মহিলার সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করে প্রহৃত স্বামী, ধৃত ২

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শিলচরে বিয়ের পার্টিতে মহিলার সঙ্গে অভব্য  আচরণের প্রতিবাদ করে প্রহৃত স্বামী, ধৃত ২

শিলচরে বিয়ের পার্টিতে মহিলার সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করে প্রহৃত স্বামী, ধৃত ২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?