Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

স্টক মার্কেট কেলেঙ্কারি: আরও পাঁচটি চার্জশিট সিবিআইর

samayikprasanga by samayikprasanga
December 16, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

অনলাইন ডেস্ক : অসমে পরপর ট্রেডিং এবং স্টক মার্কেট কেলেঙ্কারির বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং তারা এখন পর্যন্ত প্রায় ৪০টি মামলা গ্রহণ করেছে। এর মধ্যে চারটি মামলার চার্জশিট আগেই পেশ করেছিল তারা এবার আরও পাঁচটি চার্জশিট পেশ করা হয়েছে।এই পাঁচটি মামলার একটিতে অভিযুক্তরা হলেন গুয়াহাটির এক বেসরকারি কোম্পানির ডিরেক্টর হেমেন রাভা, ম্যানেজার শংকর সাহা এবং অন্যান্যরা। তারা কম সময়ে বেশি টাকা রোজকারের লোভ দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিল। আরেকটি মামলায় অভিযুক্তরা হল জিতেন ডেকা, ইন্দ্রানী দাস, সঞ্জীব ডেকা, হিমাংশু তালুকদার এবং আরো এক ব্যক্তি। তারা গৃহলক্ষ্মী নামের একটি প্রকল্পের মাধ্যমে অনেক টাকা সংগ্রহ করেছিল। বিনিয়োগকারীদের বলা হয়েছিল বছরে ১৫ শতাংশ সুদ দেওয়া হবে। আরেকটি মামলায় অভিযুক্তরা হলেন মৈনাও ব্রহ্ম, দীপঙ্কর ভট্ট, জ্যোতিষ্মান শর্মা। এছাড়া গগৈ, জয় মোদক, শংকর কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, দীনেশচন্দ্র রায় সহ আরো বেশ কয়েকজনের নাম রয়েছে এই পাঁচ চার্জসিটের তালিকায়। সিবিআই জানিয়েছে, তারা তদন্তে বহু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পেরেছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়েছিল এবং সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় এসবের তথ্য সংগ্রহ করেছে সিবিআই।

 

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

 

 

Tags: Assam PoliceCm anti corruption wingCM Himanta Bishwa Sharmastock scam
Previous Post

সোমবার থেকে গ্যামন সেতুতে ভারী যানবাহন বন্ধ

Next Post

তপবননগরে দুষ্কৃতী হামলায় আহত দুই ভাই, মদ-জুয়ার বিরুদ্ধে সরব স্থানীয়রা

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
তপবননগরে দুষ্কৃতী হামলায় আহত দুই ভাই, মদ-জুয়ার বিরুদ্ধে সরব স্থানীয়রা

তপবননগরে দুষ্কৃতী হামলায় আহত দুই ভাই, মদ-জুয়ার বিরুদ্ধে সরব স্থানীয়রা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?