Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সলগই বাজারে জাতীয় সড়কে ভয়াবহ অ্যাম্বুলেন্স দুর্ঘটনা

samayikprasanga by samayikprasanga
August 31, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
সলগই বাজারে জাতীয় সড়কে ভয়াবহ অ্যাম্বুলেন্স  দুর্ঘটনা

অনলাইন ডেস্ক : পাথারকান্দি উপমণ্ডল আবারো কেঁপে উঠল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার ঘটনায়। শনিবার রাত প্রায় এগারোটার সময় বাজরিছড়া থানাধীন সলগই বাজার এলাকার জাতীয় সড়ক ৮-এ হাতাইছড়া সেতুর কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতরভাবে আহত হয়েছেন পাঁচজন, যাদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় একটি অ্যাম্বুলেন্স আগরতলা থেকে মরদেহ নিয়ে পাথারকান্দির চান্দখিরা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। স্থানীয়দের বয়ান অনুসারে, সলগই বাজার এলাকায় পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সটি বিপরীত দিক থেকে আসা একটি ভারী ওয়েল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সড়কের এক পাশে ছিটকে পড়ে যায়। তাতেই অ্যাম্বুলেন্সের সকল যাত্রী আহত হন এবং চালক নিজ আসনে আটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বহু চেষ্টার পর একটি জেসিবির সহায়তায় আটকে পড়া চালককে উদ্ধার করেন। অন্য আহতদেরও স্থানীয়দের উদ্যোগে গাড়ি থেকে বের করে আনা হয়। গুরুতর আহত অবস্থায় সবাইকে প্রথমে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের অবস্থা সঙ্কটজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত শ্রীভূমি সদর হাসপাতালে রেফার করেন।

চিকিৎসক মহলের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসন ও পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত উভয় যানবাহনকেই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সড়কে আটকে থাকা যানবাহনগুলিকে সরিয়ে যাতায়াত স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হয়।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: accidentassam police DIGAssam tripura national highway
Previous Post

কাশ্মীরে বন্যায় ওয়াচ টাওয়ার ভেঙ্গে মৃত্যু উধারবন্দের বিএসএফ জওয়ানের

Next Post

শিলচর মেডিক্যালে ধরা পড়লো জাল চিকিৎসক, রোগীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শিলচর মেডিক্যালে  ধরা পড়লো জাল                       চিকিৎসক, রোগীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

শিলচর মেডিক্যালে ধরা পড়লো জাল চিকিৎসক, রোগীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?