Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সম্পত্তি বিবাদের জের, শিলচরে কামড়ে নিজের দিদির নাক খুবলে নিলেন বিজেপি নেত্রী !

samayikprasanga by samayikprasanga
November 4, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
সম্পত্তি বিবাদের জের, শিলচরে কামড়ে নিজের দিদির নাক খুবলে নিলেন বিজেপি নেত্রী !

অনলাইন ডেস্ক : দাঁত দিয়ে কামড়ে নিজেরই দিদির নাক ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠল বিজেপি কিষান মোর্চা কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি টিংকু পালের বিরুদ্ধে। শিলচর এন এন দত্ত রোডের বাসিন্দা গেরুয়া দলের এই নেত্রীর বিরুদ্ধে উঠা এমন গুরুতর অভিযোগকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। টিংকু পালের দিদি রিংকু রানী দাসের আঘাত এতটাই গুরুতর যে চিকিৎসার জন্য তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অভিযুক্ত টিঙ্কু পাল।

ঘটনা নিয়ে আক্রান্ত রিংকু রানি দাসের পক্ষ থেকে টিংকু পাল সহ তার অন্য বিবাহিত বোন মেহেরপুর পুষ্প বিহার লেনের বাসিন্দা রিনা নাথকে অভিযুক্ত করে থানায় দায়ের করা হয়েছে এজাহার। এজাহারের বয়ান অনুযায়ী, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ টিংকু ও রিনা তাদের দিদি রিঙ্কু রানী দাসের তৃতীয় লিঙ্ক রোডের বাড়িতে চড়াও হন। তারা চড়াও হয়ে দিদি রিংকু রানীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একসময় তারা উত্তেজিত হয়ে রিংকুরানি সহ তার পরিবারের লোকেদের শারীরিকভাবে হেনস্তা করতে শুরু করেন। এসবের মাঝে হঠাৎ করে টিংকু পাল দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরেন দিদি রিংকুরানীর নাক। কামড়ে নাকের একটা অংশ খুবলে নেন। এসব চলাকালীন পরিবারের লোকেরা খবর দেন পুলিশকে। খবর পেয়ে কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছালে, টিংকু ও রিনারা পালিয়ে যান।  এজাহারের ভিত্তিতে পুলিশ এক মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। তবে এ পর্যন্ত ধরপাকড়ের খবর নেই।

অভিযোগ নিয়ে টিংকু পালের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়ে উঠেনি। এদিকে বিজেপি জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়কে জিজ্ঞেস করলে তিনি জানান, তার কাছে ঘটনা সম্পর্কে কোনও খবর নেই। কিছু না জেনে তিনি কোনও মন্তব্য করবেন না।

Tags: bjp kishan morchabjp president bimalendu royTinku paul
Previous Post

শালচাপড়ায় দুর্ঘটনায় হত শিক্ষক

Next Post

হত্যার চেষ্টা চালিয়েছেন ভগ্নিপতি, পাল্টা অভিযোগ বিজেপি নেত্রী টিংকুর

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
সম্পত্তি বিবাদের জের, শিলচরে কামড়ে নিজের দিদির নাক খুবলে নিলেন বিজেপি নেত্রী !

হত্যার চেষ্টা চালিয়েছেন ভগ্নিপতি, পাল্টা অভিযোগ বিজেপি নেত্রী টিংকুর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?