Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

samayikprasanga by samayikprasanga
June 25, 2025
in slider, আন্তর্জাতিক
0
সফল বিশ্বের প্রথম বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রান

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : বহুমূল্য জ্বালানি তেলের ঝঞ্ঝাটে ইতি। এবার বিদ্যুতেই আকাশে উড়বে যাত্রীবাহী বিমান! শুনতে অবাক লাগলেও এই অসম্ভবই সম্ভব হল বিমান সংস্থা ‘বেটা টেকনোলজিস’-এর উদ্যোগে। সম্প্রতি এই বৈদ্যুতিক বিমানের ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। অনুমান করা হচ্ছে, পরিবেশবান্ধব তো বটেই ভবিষ্যতে সস্তার বিমান যাত্রার অন্যতম পথপ্রদর্শক হতে চলেছে অত্যাধুনিক এই যাত্রীবাহী বিমান।সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আমেরিকার ইস্ট হ্যাম্পটন থেকে উড়ান ভরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের সফলভাবে অবতরণ করে ‘Alia CX300’ বিমানটি। পরীক্ষামূলক উড়ানের সময় মাত্র ৩০ মিনিটে ৭০ নটিক্যাল মাইল অর্থাৎ ১৩০ কিলোমিটার যাত্রা করে সেটি। ‘বেটা টেকনোলজিস’ প্রতিষ্ঠাতা তথা সিইও কাইল ক্লার্ক নিজে উপস্থিত ছিলেন এই পরীক্ষার সময়। তিনি বলেন, “এই বিমান ১০০ শতাংশ বৈদ্যুতিন। যাত্রীদের নিয়েই ইস্ট হ্যাম্পটন থেকে উড়ে কেনেডি বিমানবন্দরে অবতরণ করে। আমরা ৩৫ মিনিটে ৭০ নটিক্যাল মাইল পাড়ি দেয় বিমানটি।”পাশাপাশি তিনি আরও জানান, ভবিষ্যতে সস্তার বিমান যাত্রার অন্যতম পথপ্রদর্শক হয়ে উঠতে চলেছে বিমানটি। একবার চার্জ করতে বিমানটির খরচ পড়ে মাত্র ৭০০ টাকা। এই চার্জে বিমানটি উড়তে পারবে ২৫০ নটিক্যাল মাইল। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না যাত্রীদের জন্য কতখানি সস্তার সফর হবে বিমানটি। হেলিকপ্টারের চেয়েও অনেক কম খরচে গন্তব্যে পৌঁছে যাবেন যাত্রীরা। উল্লেখ্য, এই দূরত্ব পর্যন্ত যাওয়ার জন্য একটি হেলিকপ্টারের জ্বালানি খরচ পড়ে অন্তত ১৬০ ডলার।

Tags: airlinesElectric aeroplane
Previous Post

পরকীয়ার জের! অগপ যুব শাখার জেলা সভাপতি পদ থেকে সরানো হলো সৌরভকে

Next Post

উধারবন্দে কংগ্রেসের সভায় ব্লক নেতার সঙ্গে বিবাদে জড়ালেন অজিত

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
উধারবন্দে কংগ্রেসের সভায় ব্লক নেতার সঙ্গে বিবাদে জড়ালেন অজিত

উধারবন্দে কংগ্রেসের সভায় ব্লক নেতার সঙ্গে বিবাদে জড়ালেন অজিত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?