Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সংকটে শিলচরের ফুটবল ভবিষ্যৎ

samayikprasanga by samayikprasanga
June 13, 2024
in slider, অসম, খেলাধুলো, বরাক উপত্যকা
0
সংকটে শিলচরের ফুটবল ভবিষ্যৎ

অনলাইন ডেস্ক : ৭৪-র সিনিয়র আন্ত:জেলা ফুটবলে খেতাব জয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষে কলঙ্কিত হল শিলচরের ফুটবল। গত ৩১ মে গভর্নিং বডির একঝাঁক সদস্যের সামনে সংস্থার অন্যদুই শাখা সচিবের দ্বারা লাঞ্চিত হয়েছিলেন ফুটবল সচিব বিকাশ দাস। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে সভাপতির কাছে সুবিচার চেয়ে এক চিঠি দিয়েছিলেন ফুটবল সচিব। এরপর কয়েকদিনের বিরতির পর শুক্রবার এনিয়ে গভর্নিং বডির ও জরুরি সভা আহবান করেছে জেলা ক্রীড়া সংস্থা। আজই জিবি সদস্যদের কাছে পৌঁছে গেছে এর নোটিশ।

ঘটনাকে কেন্দ্র করে গত ছয় জুন স্টেডিয়াম সচিব আশিস চক্রবর্তী ও গ্রাউন্ড সচিব কৌশিক রায়কে শোকজ করেছিল ডিএসএ। শোকজের জবাব দেওয়ার জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছিল তাদের। দুজনেই অবশ্য সময়সীমা পেরনোর আগেই জবাব পাঠিয়ে দেন সংস্থায়। জবাবের বয়ানে দুজনেই সংস্থার মান-মর্যাদা অক্ষুন্ন রাখার উপর গুরুত্ব দিয়েছেন। সঙ্গে এও উল্লেখ করেছেন, সেদিনের জিবি বৈঠকে সহ সচিবের ( প্রসাশন) মর্যাদায় আঘাত করার জন্যই প্রতিবাদ করেছিলেন তারা।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

গত ৩১মে ডিএসএ-র দ্বিতীয় জিবি সভায় ঠিক কি ঘটেছিল? জানা যায়, বন্যার জেরে অস্থির পরিস্থিতির মধ্যে জিবি সভা আহবান করেছিল শিলচর ডিএসএ। এই অবস্থায় সভা কিছু দিন পিছিয়ে দেওয়ার দাবি রেখে চিঠি পাঠিয়েছিল সংস্থার অনুমোদিত কয়েকটি ক্লাব। কিন্তু চিঠি গুলি গ্রহণ করেননি সচিব অতনু ভট্টাচার্য। পরে অবশ্য সহ সচিব (প্রশাসন) চিঠি গুলি সমঝে নিয়ে ছিলেন। ৩২ এজেন্ডার জিবি বৈঠকের শুরুতে কয়েকজন সদস্য সচিবের কাছে চিঠি গ্রহণ না করার কারন জানতে চাইছিলেন, তখনই ফুটবল সচিবের বক্তব্য ছিল, চিঠি যেহেতু সচিব অতনু ভট্টাচার্যের নেওয়ার কথা ছিল, তাহলে সহ সচিব চিঠি গুলি কিভাবে নিতে পারেন। ব্যস, হট্টগোল শুরু হয়েযায় সেখান থেকেই। দুই শাখা সচিব আশিস চক্রবর্তী ও কৌশিক রায় চড়াও হন বিকাশ দাসের উপর। মুহূর্তে রণক্ষেত্রের রূপ নেয় জিবি সভা। জিবি বৈঠক ভেস্তে যায় সেখানেই। এখন দেখা যাক শুক্রবারের জরুরি জিবি বৈঠক ঠিক ভাবে শেষ হয় কিনা। এই বৈঠকে অনেকটাই নির্ভর করবে শিলচরের ফুটবল ভবিষ্যৎ।

Tags: CM Himanta Bishwa SharmafootballSilchar district sports association
Previous Post

জেলে বন্দির মৃত্যু, বাউরীকান্দির আট স্বঘোষিত “বিচারক”-কে দায়ী করে মামলা

Next Post

ডনবস্কো স্কুলে রোমান হরফে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র, প্রতিবাদ

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ডনবস্কো স্কুলে রোমান হরফে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র, প্রতিবাদ

ডনবস্কো স্কুলে রোমান হরফে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র, প্রতিবাদ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?