Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শীতের যত্নে তিল তেল

samayikprasanga by samayikprasanga
January 7, 2023
in slider, অন্যান্য
0
শীতের যত্নে তিল তেল

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

রূপচর্চার টিপসে পাকীজা মঞ্জরী চৌধুরী

বৈজ্ঞানিক নাম সেসামাম ইন্ডিকম। আমরা সবাই একে তিল নামে জানি। শীতকালে তিলের নাড়ু কে না পছন্দ করে? নাড়ু ছাড়াও আমাদের দেশের বিভিন্ন প্রদেশে এই তিল বীজকে নানারকম ভাবে খাদ্যে ব্যবহার করা হয়ে থাকে। তবে শুধু এর বীজই নয়, অতি প্রাচীন কাল থেকে ভোজ্য হিসেবে এবং রূপচর্চায় তিল তেলের ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। সারা পৃথিবী জুড়ে যদিও এই তেল পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি তিল তেল উৎপাদক দেশ হচ্ছে মায়ানমার। আয়ুর্বেদ চিকিৎসায় মালিশের তেল হিসেবে এর প্রয়োগ করা হত। এই তেল শরীরকে উষ্ণ করে তোলে; তাই শীতকালই হল এই তেল ব্যবহারের উপযুক্ত ঋতু।
   তিল তেলে রয়েছে একাধিক ভিটামিন; যেমন ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স। এছাড়াও আছে ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, জিংক, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। তাই ভোজ্য তেল রূপে তিল তেলের নিয়মিত ব্যবহার আমাদের হৃৎপিণ্ড ও হাড়কে সুস্থ সবল রাখতে সহায়ক। এছাড়াও এই তেলে রান্না করলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে বলে মনে করা হয়।
  তবে শুধু রান্নার তেল হিসেবেই নয়, তিল তেলের মধ্যে লুকিয়ে থাকা বিস্ময়কর গুণাগুণ আমাদের ত্বক ও চুলের জন্যও বিশেষভাবে উপকারী। উষ্ণ প্রকৃতির এই তেল যেহেতু শীতকালেই বেশি আরামদায়ক, তাই শীতে চুল ও ত্বকের যত্নে এই তেল কীভাবে আমাদের সহায়ক হতে পারে আসুন দেখে নেওয়া যাক।
চুলের যত্নে —
১) তিল তেলে রয়েছে জীবাণু ও ছত্রাক প্রতিরোধী গুণ, যা বাইরের দূষণ ও নানা ছত্রাক সংক্রমণের হাত থেকে চুল এবং মাথার ত্বককে রক্ষা করে।
২) এই তেল চুলের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে যারা খুস্কির সমস্যায় ভোগেন, তাঁরা তিল তেল চুলের গোড়ায় সপ্তাহে দুদিন ম্যাসেজ করলে ভালো ফল পাবেন। তবে এই তেল যেহেতু কিছুটা ভারি, তাই অল্প নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগালে সুবিধা হয়।
৩) চুলকে ক্ষতিকর অতিবেগুনী রশ্মির হাত থেকে বাঁচিয়ে চুলের স্বাভাবিক রঙ ও ঔজ্জ্বল্য ধরে রাখতে তিল তেলের জুড়ি নেই। তাছাড়া এই তেল চুলের অকালপক্কতা রোধ করতেও সাহায্য করে।
৪) উকুনের সমস্যা থাকলেও তিল তেল ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। বাজার-চলতি উকুন-নাশক শ্যাম্পু চুলকে রুক্ষ ও নিস্তেজ করে দেয়। তিল তেল ব্যবহারে এ ধরণের ক্ষতি এড়ানো সম্ভব। সেক্ষেত্রে পরিমাণমত তিল তেলে দু তিনটে নিমপাতা নিয়ে একটু গরম করে চুলের গোড়ায় ম্যাসেজ করতে হবে ভালো করে। গোটা মাথায় সমানভাবে লাগাতে হবে, না হলে উকুনের সমস্যা দূর হবে না। দু ঘণ্টা এভাবে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত দু বার এরকম করলে উকুনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
ত্বকের যত্নে –
১) এই তেলে থাকা প্রাকৃতিক উপাদানগুলি অসাধারণ ময়শ্চেরাইজারের কাজ করে। তাই প্রতিদিন স্নানের আগে এই তেল সারা শরীরে ভালোভাবে ম্যাসেজ করে নেবেন। এভাবে নিয়মিত করলে শীতকালীন রুক্ষতার হাত থেকে রক্ষা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ত্বক হয়ে উঠবে নরম ও মসৃণ। বিশেষ করে মৃত কোষ দূর করতে তিল তেল চমৎকার কাজ করে।
২) ত্বকের বলিরেখা দূর করতে তিল তেল কার্যকরী ভূমিকা পালন করে। এই তেলে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের বার্ধক্যকে রোধ করে। রাতে ঘুমনোর আগে এই তেল কয়েক ফোঁটা নিয়ে সারা মুখে হাল্কা ভাবে ম্যাসেজ করুন। তারপর গরম জলে তোয়ালে ভিজিয়ে মুখ মুছে ফেলুন।
৩) অ্যাকনের সমস্যা দূর করতে অ্যালোভেরা জেলের সাথে তিল তেল কয়েক ফোঁটা মিশিয়ে লাগালে উপকার পাওয়া যায়। এক্ষেত্রে পনেরো মিনিট মিশ্রণটি মুখে রেখে তারপর ধুয়ে ফেলতে হবে।
৪) রোদের পোড়া ভাব দূর করা বা ত্বকের কোন রকম কালো দাগছোপ দূর করতে তিল তেল খুব উপযোগী। তাছাড়া ত্বকের যে কোন রকম ক্ষতেও এই তেল লাগালে উপকার পাওয়া যায়। ত্বকের ছত্রাক সংক্রমণ কমাতেও তিল তেলের ব্যবহার হয়ে থাকে।
Tags: Beauty tipshair
Previous Post

ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ! ইরানে দুই কিশোরকে মৃত্যুদণ্ড

Next Post

সন্তান সহ অসমের মহিলা পাক জেলে বন্দি

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
সন্তান সহ অসমের মহিলা পাক জেলে বন্দি

সন্তান সহ অসমের মহিলা পাক জেলে বন্দি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?