Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচর মেডিক্যালে সিনিয়রদের রেগিংয়ে আত্মঘাতী হওয়ার পথে পড়ুয়া !

samayikprasanga by samayikprasanga
March 8, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচর মেডিক্যালে সিনিয়রদের রেগিংয়ে  আত্মঘাতী হওয়ার পথে  পড়ুয়া !

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : শিলচর মেডিক্যাল কলেজে সিনিয়রদের রেগিং-এর শিকার এক নবাগত পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় উত্থাপিত হয়েছে এমন অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে খোঁজখবর শুরু করেছেন কর্তৃপক্ষ। “শিলচর ইয়্যুথ কনফেসনস” নামে সোশ্যাল মিডিয়ার এক গ্রুপে উল্লেখ করা হয়েছে,
ওই নবাগত পড়ুয়াকে ব্যাপক হারে হয়রানির শিকার হতে হচ্ছে সিনিয়রদের হাতে। গ্রুপে উল্লেখিত পড়ুয়ার বয়ান অনুযায়ী মানসিক ও শারীরিকভাবে তিনি খুবই শক্তিশালী ছিলেন। কিন্তু বর্তমানে ডিউটির ক্ষেত্রে একাংশ সিনিয়র তাকে নানাভাবে হয়রানি করা সহ ছোটখাটো কোনও ভুলের দরুনও তীব্র দুর্ব্যবহার করছেন । গ্রুপে পোস্ট করা অভিযোগনামায় আরও উল্লেখ করা হয়েছে তার বাবা মা রয়েছেন বহু দূরে, সন্তানের উচ্চ শিক্ষার সুযোগ পাওয়ার দরুন তারা খুবই খুশি। কিন্তু বর্তমানে তাকে যে পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, এতে একদিন হয়তো তাদের কাঁদতে হবে তার মৃতদেহ নিয়ে। শারীরিক এবং মানসিকভাবে তিনি একসময় খুবই শক্তিশালী থাকলেও বর্তমানে সিনিয়রদের  রেগিং এর দরুন পুরোপুরি ভেঙ্গে পড়েছেন। আত্মঘাতী হওয়ার ভাবনা গেড়ে বসেছে তার মনে। কিন্তু এসব কথা যে সবাইকে খুলে বলবেন সেই অবস্থায়ও নেই তিনি। তিনি মুখ খুলেছেন জানতে পারলে হয়তো তাকে মেরে ফেলা হবে। তাই নাম পরিচয় সব গোপন করে যন্ত্রণার কথা তুলে ধরছেন, যাতে করে কেউ ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে আসেন।পড়ুয়ার নামে সোশ্যাল মিডিয়ার পোস্টে ব্যক্তি বিশেষকে হয়রানীর কথা বলে একসময় এও উল্লেখ করা হয়েছে,  “আমাদের সঙ্গে কুকুরের মত আচরণ করা হচ্ছে। আমরা বিভিন্ন বিভাগে নিয়মিত কাজ করি। কিন্তু তারা আমাদের সময় মত খেতেও দেয়না”। এ থেকে ধারণা করা হচ্ছে শুধু ওই পড়ুয়াই নয়, রেগিং এর শিকার হতে হচ্ছে আরও অনেককেই    এভাবে অভিযোগ করা হলেও অভিযোগকারী নিজের নাম বা পরিচয় জাহির করেননি। এদিকে এমন চাঞ্চল্যকর  অভিযোগ নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: ভাস্কর গুপ্তকে জিজ্ঞেস করলে তিনি জানান ব্যাপারটা তাদের দৃষ্টিগোচর হয়েছে। কর্তৃপক্ষ এ নিয়ে খোঁজখবর শুরু করেছেন। তাঁর কথায়, বয়ান থেকে প্রতিয়মান হচ্ছে এটা পিজি কোর্সের কোনও নবাগত পড়ুয়ার অভিযোগ । যদি বাস্তবিকই এধরনের ঘটনা ঘটে থাকে তবে নির্যাতিত পড়ুয়াকে খুঁজে বের করে সবকিছু অবগত হওয়ার জন্য বলা হয়েছে সংশ্লিষ্ট হোস্টেলের সুপারিনটেনডেন্টদের।
ডা: গুপ্ত সঙ্গে এও বলেন বাস্তবিকই এধরনের ঘটে থাকলে সেই পড়ুয়ার উচিত  নিজে থেকে এগিয়ে এসে কর্তৃপক্ষকে সবকিছু অবগত করা। প্রয়োজনে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সবকিছু খতিয়ে দেখে প্রমাণ পাওয়া গেলে যারা এ ধরনের কাজে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তাদের কাছে সরাসরি অভিযোগ না হলেও সোশ্যাল মিডিয়ায় যেহেতু চর্চা শুরু হয়েছে তাই তারা ব্যাপারটাকে গুরুত্ব দিয়েই দেখছেন। এ ধরনের ঘটনার ক্ষেত্রে গত বছর এমবিবিএস স্তরের আট জন পড়ুয়ার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এবার যে অভিযোগ উঠেছে তার প্রমাণ পাওয়া গেলে ছাড়া হবে না এর সঙ্গে জড়িতদের। রেগিং প্রতিরোধে ন্যূনতম শিথিলতাও প্রদর্শন করতে রাজি নন কর্তৃপক্ষ।

Tags: Anti ragging movementAssam PoliceCachar District AdministrationCM Himanta Bishwa Sharmapm narendra modiSilchar Medical CollegeSilchar Medical College superintendent
Previous Post

স্কুটি বাইক মুখোমুখি সংঘর্ষে হত ১, গুরুতর আহত ২

Next Post

প্ৰিপেইড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে শিলচরেও বিক্ষোভ

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
প্ৰিপেইড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে শিলচরেও বিক্ষোভ

প্ৰিপেইড স্মাৰ্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদে শিলচরেও বিক্ষোভ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?