Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচর মেডিক্যালে রেডিওলজি বিভাগে দুর্নীতি, তদন্তে মুখ্যমন্ত্রীর ডিজিল্যান্স সেল

samayikprasanga by samayikprasanga
April 23, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচর মেডিক্যালে রেডিওলজি বিভাগে দুর্নীতি, তদন্তে মুখ্যমন্ত্রীর ডিজিল্যান্স সেল

অনলাইন ডেস্ক : শিলচর মেডিকেলের রেডিওলজি বিভাগে দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করলো মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল। বুধবার গুয়াহাটি থেকে আসা ভিজিল্যান্স সেলের ৩ সদস্যের একটি দল মেডিকেলে গিয়ে তদন্ত শুরু করেন।

জানা গেছে নারায়ন শইকিয়া নামে এক আধিকারিকের নেতৃত্বাধীন তদন্তকারী দলের সদস্যরা এদিন সকালে মেডিকেলে গিয়ে বিকেল পর্যন্ত প্রশাসনিক ভবন ও রেডিওলজি বিভাগে গিয়ে নথিপত্র সংগ্রহ সহ সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথাবার্তা বলে দুর্নীতির ব্যাপারটা খতিয়ে দেখেন।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

রেডিওলোজি বিভাগে সিটিস্ক্যান ও এমআরআই করানোর নামে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলে আসছিল। ২০২৪ সালের আগস্ট মাসে তা প্রকাশ্যে আসার পর অভ্যন্তরীণ তদন্ত করে ছাঁটাই করা হয় ছয় অস্থায়ী কর্মী বিশ্বজিৎ দাস, সরোজ দাস, আব্দুল ওয়াহিদ চৌধুরী, বাপন দেব, আব্দুল মুমিন লস্কর ও লাভলী বেগম লস্করকে। শোকজ করা হয় চার স্থায়ী কর্মী কমরুল ইসলাম লস্কর, বিনয় ছেত্রী, সামাদ আহমদ লস্কর ও শংকর দেবকে।

জানা গেছে অভ্যন্তরীণ তদন্তে ২০২৩ সালের মে মাসের ২ দিনের হিসেব দেখিয়ে উল্লেখ করা হয়েছে ওই দুদিনে এমআরআই ও সিটিস্ক্যান করে আত্মসাৎ করা হয়েছে ২১ হাজার টাকা। সেই হিসেবে প্রতি মাসে দুর্নীতির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ৩ লক্ষ টাকা। অভিযোগ অনুযায়ী, এই দুর্নীতি চলে আসছিল বছরের পর বছর ধরে। অভ্যন্তরীণ তদন্তে দুর্নীতির এই তথ্য বেরিয়ে আসার পর মামলা দায়ের করা হয় পুলিশেও। অভ্যন্তরীণ তদন্তের সূত্রে এমন চখঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার পর পুলিশে মামলা দায়ের করার পাশাপাশি অক্টোবর মাসে গুয়াহাটি থেকে অর্থ বিভাগের একটি দল এসে তদন্ত চালায়। খবর অনুযায়ী দীর্ঘ সময়ের হিসেব টেনে এই তদন্তে যে তথ্য বেরিয়ে আসে এতে দেখা গেছে বছরের পর বছর ধরে এভাবে দুর্নীতি করে আত্মসাৎ করা হয়েছে বেশ কয়েক কোটি টাকা। দুর্নীতির এত বিশাল মাত্রা দেখে জেলা পুলিশের কাছ থেকে মামলা মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের হাতে হস্তান্তর করা হয়। এরপর এদিন তদন্তের জন্য এসে পৌঁছেছে ভিজিল্যান্স সেলের দল।খবর অনুযায়ী দলটি আগামী আরও কয়েকদিন তদন্ত প্রক্রিয়া চালাবে। ভিজিল্যান্সের দলটি এদিন তদন্ত শুরু করার পর মেডিকেলের সংশ্লিষ্ট বিভিন্ন মহলে আতঙ্কের সৃষ্টি হয়েছে।এ নিয়ে জিজ্ঞেস করলে কেউই মুখ খুলতে রাজি হচ্ছেন না।

এম আর আই ও সিটি স্ক্যান করানোর নামে দুর্নীতির বিবরণ তুলে ধরে মেডিকেলের এক সূত্র জানান, মেডিকেলে এমআরআই করাতে গেলে “ফি” দিতে হয় ৩ হাজার থেকে ৯ হাজার টাকা। আর সিটি স্ক্যান-এর ক্ষেত্রে এর পরিমাণ ১ হাজার থেকে ৩ হাজার টাকা। তবে বাইরে বেসরকারি ক্ষেত্রে এসব করাতে গেলে “ফি”-র পরিমাণ দাঁড়ায় দ্বিগুনের চেয়েও বেশি। তাই বাইরের রোগীদের মেডিক্যালের রোগী সাজিয়ে এম আর আই ও সিটি স্ক্যান করিয়ে মেডিক্যালের হারে “ফি” নিয়ে পকেটস্থ করা হচ্ছিল পুরো টাকাটাই। মেডিকেলের তহবিলে জমা পড়ে নি এর এক টাকাও। বাইরের একাংশ দালাল ও রেডিওলজি বিভাগের একাংশ মিলে চালাতেন এই দুর্নীতি। এ পর্যন্ত শুধু অস্থায়ী ছয় কর্মীকে ছাটাই করা হলেও এবার ভিজিলেন্সের তদন্তে এবার অনেক বড় মাথার ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সূত্রটি।

 

 

 

Tags: CM Himanta Bishwa Sharmacm vigilenceradiologySilchar Medical College
Previous Post

বড়খলা ধলছড়ায় দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত যুবক

Next Post

শিলচরে মহিলা ও দুই জুয়েলারি মালিক সহ ধৃত চোরচক্রের ১২

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
শিলচরে মহিলা ও দুই জুয়েলারি মালিক সহ ধৃত  চোরচক্রের ১২

শিলচরে মহিলা ও দুই জুয়েলারি মালিক সহ ধৃত চোরচক্রের ১২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?