Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচর মেডিক্যা‌লে চিকিৎসাধীন দুই কমান্ডো, কুকি কিশোরকে পাঠানো হলো গুয়াহাটিতে

জিরিবাম গুলি কান্ড

samayikprasanga by samayikprasanga
July 14, 2024
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
শিলচর মেডিক্যা‌লে চিকিৎসাধীন দুই কমান্ডো, কুকি কিশোরকে পাঠানো হলো গুয়াহাটিতে

অনলাইন ডেস্ক : জিরিবামে গুলিযুদ্ধে আহত দুজন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আহত বছর ১৪ র এক কুকি সম্প্রদায়ের কিশোরকেও চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে আসা হলেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে গুয়াহাটিতে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন হলেন এম রবীন্দ্র সিং (৩১) ও কে রামেন্দ্র সিং (৩৯)। খবর অনুযায়ী এই দুজন মনিপুর পুলিশের কমান্ডো। আর গুয়াহাটিতে পাঠানো হয়েছে হাওনেইথিং নামে ১৪ বছরের কিশোরকে। জানা গেছে কুকি জনগোষ্ঠীর ওই কিশোরের ফুসফুসে গুলি লেগেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় গুয়াহাটিতে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

‌ ‌হাওনেইথিং জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্কযুক্ত না দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে তার গুলি লেগেছে এ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটা সিআরপিএফ জওয়ান অজয় কুমার ঝা(৪৮)র মৃতদেহেরও এদিন ময়নাতদন্ত করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে।

এদিকে কুকিদের সর্বোচ্চ সংগঠন “কুকি ইনপি”-র জিরিবাম, তামেললং ও ননে জেলা শাখার পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে মরবুং ও সেজাং গ্রামে মইতেই জঙ্গি সংগঠন (ইউ এন এল এফ) আরামবাই টেঙ্গল ও মনিপুর পুলিশ কমান্ডোদের পক্ষ থেকে যৌথভাবে বারকয়েক মরবুং ও সেজাং পুঞ্জিতে আক্রমণ চালানো হয়েছে। রবিবার সকালে তৃতীয় বার আক্রমণ চালানো হয়। তল্লাশির নামে কয়েকবার অবৈধভাবে বলপূর্বক খাদ্য সামগ্রীও লুটপাট করা হয়েছে। বিবৃতিতে সঙ্গে সিআরপিএফ জওয়ান অজয় কুমার ঝা-র মৃত্যুর ঘটনায় শোক ব্যাক্ত করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে ওই জওয়ান আক্রমণমুখী পুলিশ কর্মীদের নিরস্ত করার চেষ্টা চালাচ্ছিলেন। তখনই তিনি গুলিবিদ্ধ হন।

Tags: Crpfjiribam districtmanipur policemanipur riotpm narendra modi
Previous Post

জিরিবামে গুলির লড়াইয়ে হত জওয়ান

Next Post

“সেল্ফ অ্যাসাসমেন্ট” থেকে অনুপ্রেরণা, শিলচরে এবার পুরসভাকে জলকর না দেওয়ার আহবান

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
“সেল্ফ অ্যাসাসমেন্ট” থেকে অনুপ্রেরণা, শিলচরে এবার পুরসভাকে জলকর না দেওয়ার আহবান

"সেল্ফ অ্যাসাসমেন্ট" থেকে অনুপ্রেরণা, শিলচরে এবার পুরসভাকে জলকর না দেওয়ার আহবান

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?