Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচর মেডিক্যালে ক্রিকেটারকে দ্বি-তল থেকে নিচে ফেলে দিল দুষ্কৃতীরা, ধৃত -১

samayikprasanga by samayikprasanga
September 23, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচর মেডিক্যালে ক্রিকেটারকে দ্বি-তল থেকে নিচে ফেলে দিল দুষ্কৃতীরা,  ধৃত -১

অনলাইন ডেস্ক : শিলচর মেডিক্যাল কলেজের হাসপাতাল ভবনের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল যুবককে। অরিজিৎ মহাপাত্র ওরফে পল নামে এই যুবক এ অঞ্চলের একজন প্রথমা সারির ক্রিকেটার। অরিজিৎ বর্তমানে সঙ্গীন অবস্থায় মেডিকেলে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে আকবর হোসেন নামে এক যুবককে। আকবর মেডিকেল মোড় এলাকার বাসিন্দা।

ঘটনা ঘটে রবিবার রাত ১২টা নাগাদ। অরিজিতের পরিবার মেডিকেলের এক আবাসনের বাসিন্দা। তার ঘনিষ্টরা জানিয়েছেন রবিবার রাতে অরিজিৎ এনআইটিতে জুবিন গর্গের স্মরণ সভায় যোগ দিয়েছিলেন। ফেরার সময় মেডিকেল চত্বরে কয়েকজন দুষ্কৃতি তাকে পাকড়াও করে ছিনতাই এর চেষ্টা চালায়। বাধা দিলে মারপিট করতে থাকে। নিজেকে বাঁচাতে অরিজিৎ দৌড়ে হাসপাতাল ভবনে ঢুকে দ্বিতলে উঠলে দুষ্কৃতীরা পিছু ধাওয়া করে সেখানে তাকে পাকড়াও করে ফের মারধর করতে থাকে। এরপর তার সঙ্গে থাকা টাকা কেড়ে নিয়ে একসময় ধাক্কা মেরে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অরিজিতের ঘনিষ্ঠরা আরো জানিয়েছেন, মারপিট করেছে মেডিক্যাল সহ আশপাশ এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে থাকা দুষ্কৃতীরা। মেডিকেলে দালালিতেও জড়িত এদের কয়েকজন।এই দুষ্কৃতীদের নেতৃত্বে রয়েছে ঘুঙ্গুর এলাকার এনামুল হক নামে এক যুবক। এনামুল ও তার সঙ্গীরা মেডিকেলে রোগী নিয়ে আসা লোকেদের পাকড়াও করে লুটপাট‌ও চালিয়ে থাকে।

এই ঘটনাকে ঘিরে মেডিকেল চত্বরে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে আকবর হোসেন নামে একজনকে পাকড়াও করার পর অন্যদেরও খোজ চালানো হচ্ছে।

Tags: Assam PoliceSilchar Medical College
Previous Post

জুবিনের মৃত্যু ঘিরে জল্পনা, মুখ খুললেন শ্যামকানু

Next Post

জুবিনকে নিয়ে আপত্তিজনক মন্তব্য! সোনাইয়ে আটক যুবক

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

জুবিনকে নিয়ে আপত্তিজনক মন্তব্য! সোনাইয়ে আটক যুবক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?