Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে ৪ লক্ষ ২০ হাজার লুটে নিল চুলকানি রাসায়নিক চক্র

samayikprasanga by samayikprasanga
November 9, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে একই দিনে ২ ঘটনায় লুট ৬ লক্ষ  ও স্বর্ণালংকার

অনলাইন ডেস্ক : ফের শিলচরে অর্থ লুঠ করলো চুলকানি রাসায়নিক লুটেরা চক্র। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ শহরের সোনাই রোডে গোপাল আখড়া গলির মুখে ঘটে এই ঘটনা। এবার শিকার হয়েছেন এক বেসরকারি সংস্থার কর্মী ঈশ্বর চান্দ লাহটি(৪০)। তার কাছ থেকে লুটে নেওয়া হয়েছে ৪ লক্ষ ২০ হাজার টাকা।

জানা গেছে রাজস্থান বিকানিরের বাসিন্দা ঈশ্বর চান্দ যে বেসরকারি সংস্থায় কাজ করেন বর্তমানে সেই সংস্থা কাজ করছে শিলডুবি এলাকায়। শ্রমিকদের পাওনা মেটানোর জন্য ঈশ্বরচান্দ এদিন শিলচর শহরে এসে দেশবন্ধু রোডের মুখে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে উঠান ১ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া অন্য একজনের কাছ থেকে নেন আরও ৩ লক্ষ টাকা। মোট ৪ লক্ষ ২০ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে তিনি শিলডুবি ফেরার জন্য অটোয় উঠতে সোনাই রোডে গোপাল আখড়ার গলির মুখে যান। সেখানে পৌঁছার পর হঠাৎ তিনি কাঁধে ও গলায় তীব্র চুলকানি অনুভব করেন। ঠিক সে সময়েই পেছন থেকে একজন অপরিচিত ব্যক্তি তাকে বলে তার পিঠে কিছু লেগে রয়েছে। তখন তিনি দেখতে পান, পিঠে লেগে রয়েছে কিছুটা তরল পদার্থ। একদিকে চুলকানি, সঙ্গে আবার পিঠে লেগে থাকা তরল পদার্থ। এই অবস্থায় তিনি এসব ধোয়ার জন্য একটি জলের বোতল কেনেন। এবং টাকার ব্যগটি রেখে পিঠে লেগে থাকা তরল পদার্থ ধোয়ার পরই দেখতে পান তার ব্যাগ গায়েব।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

প্রসঙ্গত এর আগে গত মঙ্গলবার শহরেই ফাটক বাজার এলাকায় একইভাবে চুলকানি রাসায়নিক চক্রের শিকার হন নতুন বাজার মেনিপুর দ্বিতীয় খন্ডের ওই ব্যবসায়ী মুক্তার হোসেন (২৮)-। হাতিয়ে নেওয়া হয় তার ১০ লক্ষ ৩০ হাজার টাকা। এভাবে পরপর অর্থ লুটের ঘটনায় জনমানসে সৃষ্টি হয়েছে আতঙ্কের।

 

Tags: Assam Policecachar sp
Previous Post

কাঁঠাল রোড এলাকায় জুয়ার রমরমা

Next Post

শিলচরে বিজেপি প্রার্থিত্বে কৈবর্ত-পাটনি লড়াই!

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
চব্বিশে বাজিমাৎ করতে নতুন বন্ধু খুঁজছে বিজেপি

শিলচরে বিজেপি প্রার্থিত্বে কৈবর্ত-পাটনি লড়াই!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?