Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে বাজেয়াপ্ত ১৫ কোটির নেশার ট্যাবলেট গাড়ি সহ ধৃত মিজো যুবক, প্রশংসা মুখ্যমন্ত্রীর

samayikprasanga by samayikprasanga
March 24, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে বাজেয়াপ্ত ১৫ কোটির নেশার ট্যাবলেট গাড়ি সহ ধৃত  মিজো যুবক, প্রশংসা মুখ্যমন্ত্রীর

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : ১৫টি প্যাকেটে মোড়া ছিল দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট। এসবের বাজার মূল্য ১৫ কোটি টাকা। বৃহস্পতিবার পুলিশ শিলচর ক্লাব রোডে একটি ডাস্টার গাড়ির মধ্যে লুকিয়ে রাখা এসব ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে মিজোরামের আইজলের বাসিন্দা লালসামলিয়ানা (৩৩) নামে এক যুবককে। এতো বিশাল পরিমাণ ট্যাবলেট বাজেয়াপ্ত করায় টু্ইট করে কাছাড় পুলিশের বিশেষ প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন, লালসামলিয়ানা গত দুই-তিনদিন ধরে ছিল ক্লাব রোডের এক হোটেলে। অন্য কারো কাছে ট্যাবলেট হস্তান্তরের জন্য শিলচরে এসেছিল সে। এদিন সকাল দশটা নাগাদ সে যখন ক্লাব রোডের ওই হোটেলের সামনে রাস্তায় কারো জন্য অপেক্ষা করছিল তখন গোপন সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করা হয়। এরপর তার গাড়িতে তল্লাশি চালিয়ে “স্পেয়ার টায়ার”-এর নিচে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে সন্ধান পাওয়া যায় ট্যাবলেটের।
পুলিশ সুপার জানান লালসামলিয়ানা এর আগেও মাদক পাচারের ঘটনায় গ্রেফতার হয়েছে শিলচরেই রাঙ্গিরখাড়ি এলাকায়। অনুমান করা হচ্ছে এবার সে মায়ান্মার থেকে মিজোরামের চাম্পাইয়ে পাচার হওয়া ট্যাবলেট নিয়ে এসেছিল শিলচরে। এবং এখানে সে অপেক্ষা করছিল বহির্রাজ্যে পাচারের জন্য অন্য নেশার কারবারিদের হাতে সেসব সমঝে দিতে।
লালসামলিয়ানাকে গ্রেফতারের পর পুলিশ এদিনই আদালতে পেশ করে। আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।

Tags: anti drugs movementassam police DIGcachar spcm himanta biswa sharmsa rohan kumar jhaDrugs smuggling
Previous Post

নম্বর জালিয়াতি করে ট্যাঙ্কারে সুপারি পাচার, ধৃত মাফিয়া রাজন

Next Post

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ফের ভারত জোড়ো যাত্রা করবে কংগ্রেস

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?