Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে বর্ষবরণে অশ্লীলতায় টেক্কা “আইটেম” নৃত্যকেও

samayikprasanga by samayikprasanga
January 2, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে বর্ষবরণে অশ্লীলতায় টেক্কা “আইটেম” নৃত্যকেও

অনলাইন ডেস্ক : এ  যেন রূপালি পর্দায় মল্লিকা শেরাওয়াত বা মালাইকা আরোরাদের “আইটেম” নৃত্যকেও ছাপিয়ে যাওয়ার মত ব্যাপার। মঙ্গলবার বর্ষবরণের রাতে শিলচর পার্ক রোডের এক অভিজাত হোটেলে এমন অশ্লীল নৃত্যকে ঘিরে শহর জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার।

পুলিশি কড়াকড়ির জেরে শিলচরে এবার বর্ষবরণের রাত পার হয়েছে কোনও বড়ধরনের অঘটন বিনেই। এতে বিভিন্ন মহল থেকে সন্তোষ ব্যক্ত করা হলেও শহরের পার্ক রোডের ওই অভিজাত হোটেলে স্বল্পবসনা নর্তকীর অশ্লীল নৃত্যকে ঘিরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

বর্ষবরণ উপলক্ষে ওই হোটেলে রাতে অর্থের বিনিময়ে পার্টির আয়োজন করা হয়েছিল। ঢালাও খানাপিনার মাঝে মনোরঞ্জনের জন্য পেশ করা হয় স্বল্পবসনা ওই নর্তকীকে। যার রগরগে অশ্লীল নৃত্য যুরাদের ভিড়ে উপচে পড়া পার্টিতে শীতের রাতেও ছড়িয়ে দেয় যৌনগন্ধী তীব্র উত্তাপ। নর্তকীর তালে তাল মিলিয়ে পার্টিতে যোগদানকারী যুবারাও মেতে উঠে অশ্লীল অঙ্গভঙ্গিতে। গভীর রাতে যখন পার্টি শেষ হয় তখন স্বল্পবসনা নর্তকীর উদ্দাম নৃত্যে বিমোহিত যুবাদের উচ্ছ্বাসের যেন কোনও সীমা ছিল না। “পয়সা উসুল”-ভাবনা নিয়ে তারা ফিরে গেছে যে যার গন্তব্যে।

পার্টিতে যোগদানকারী যুবারা যতই উচ্ছ্বসিত হয়ে উঠুক না কেন, সোশ্যাল মিডিয়ায় সেই নর্তকীর নৃত্যশৈলীর ভিডিও ছড়িয়ে পড়ার পর শহরের বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।

হিন্দুত্ববাদী এক সংগঠনের কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন, হোটেল কর্তৃপক্ষ মদ্যপান করিয়ে ও অশ্লীল নৃত্য দেখিয়ে শিলচরের যুব সমাজকে কোন পথে নিয়ে যেতে চাইছেন। শিলচরে এমন কার্যকলাপ চলবে না।

অন্য একজন লিখেছেন ,কয়েক মাস আগে বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্তোরাঁ মালিক সমিতি শিলচরে একটি রিসোর্টে ঝামেলা করার জন্য এক মহিলাকে নিষিদ্ধ করেছিল। গতরাতে যে হোটেল কর্তৃপক্ষ অশ্লীল নাচের অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের বিরুদ্ধে একই সংগঠন কি ব্যবস্থা নেবে। এছাড়াও আমাদের তথাকথিত সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন এ ধরনের কাজের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে? ভাষা শহীদদের পবিত্র ভূমিতে এমন কার্যকলাপ মেনে নেওয়া হবে না।

মালুগ্রাম এলাকার এক মহিলা লিখেছেন, হোটেল কর্তৃপক্ষকে মনে রাখতে হবে এটা শিলচর, উত্তর প্রদেশ বা বিহার নয়। এখানে এসব অশ্লীলতা চলতে পারে না। এটা শিলচরের সংস্কৃতি নয়।

আমরা বাঙালির কর্মকর্তা সাধন পুরকায়স্থ বলেন আমরা অশ্লীল সংস্কৃতির বিরোধী। বরাক উপত্যকা বাঙালি প্রধান অঞ্চল। বাঙালির যে সংযমী ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে কেউ তা কলুষিত করবে এটা মেনে নেওয়া যায় না।

আইনজীবী তথা বিশিষ্ট মানবাধিকার কর্মী ইমাদ উদ্দিন বুলবুল বলেন, অশ্লীলতা সমাজদেহে এক ব্যাধি। এ ধরনের অশ্লীলতাকে সামাজিক এবং প্রশাসনিকভাবে মোকাবিলা করা প্রয়োজন।

Tags: Assam PoliceSilcharVulger dance
Previous Post

বর্ষবরণের রাতে ডিটেকছড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় হত শিলচরের যুবক

Next Post

লক্ষ্য “চিকেন নেক”, মনিপুর-মিজোরাম হয়ে অস্ত্র আমদানির ছক জেহাদিদের, সতর্কতা কাছাড়ে

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

লক্ষ্য "চিকেন নেক", মনিপুর-মিজোরাম হয়ে অস্ত্র আমদানির ছক জেহাদিদের, সতর্কতা কাছাড়ে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?