Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে পুরনিগমের নির্বাচন লড়তে চাওয়ায় মহিলাকে নির্যাতন স্বামীর! মামলা পুলিশে

samayikprasanga by samayikprasanga
February 11, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে পুরনিগমের নির্বাচন লড়তে চাওয়ায় মহিলাকে নির্যাতন স্বামীর! মামলা পুলিশে

অনলাইন ডেস্ক : শিলচরে পুরনিগমের নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। তবে এই নির্বাচনকে ঘিরে চার নম্বর ওয়ার্ডের রংপুর শান্তি পাড়ার এক পরিবারে ছড়িয়ে পড়েছে অশান্তির আগুন। স্বামী ও তার পরিজনদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে পুলিশের দারস্থ হয়েছেন পরিবারের গৃহবধূ অস্মিতা বিশ্বাস।

রংপুর শান্তি পাড়ার বাসিন্দা অস্মিতা সোমবার স্বামী রাজেশ বিশ্বাস ও তার বোন পিংকি রায় মল্লিক, পম্পি রায়, মিতালী চৌধুরী এবং অন্য এক আত্মীয় পিকলু রায়কে

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অভিযুক্ত করে রংপুর পুলিশ পেট্রোল পোস্টে এজাহার দায়ের করেছেন। অস্মিতার বয়ান অনুযায়ী, তিনি পুর নিগমের নির্বাচনে রংপুর এলাকার চার নম্বর ওয়ার্ডে অগপ দলের টিকিটে লড়তে আগ্রহী। যদিও স্বামী রাজেশ এতে রাজি নন। তিনি নির্বাচনে লড়ার জন্য আগ্রহ ব্যক্ত করার পর স্বামী এতে আপত্তি জানান। এমনকি তার বাবার বাড়িতেও নালিশ জানান এনিয়ে। কিন্তু এতসবের পরও নির্বাচনে লড়ার ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ থাকায় রাজেশ তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। আর সোমবার নিজের আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে নির্যাতন চালান তার উপর। বাধ্য হয়ে তিনি পালিয়ে পেট্রোল পোস্টে গিয়ে নালিশ জানিয়েছেন।

অস্মিতার অভিযোগ নিয়ে স্বামী রাজেশের এক ঘনিষ্ঠ সূত্র জানান, সন্তানদের দেখভালের জন্য রাজেশ পত্নীর নির্বাচনে লড়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন। কিন্তু পত্নীর উপর নির্যাতন চালানো হয়নি।

পুলিশের এক সূত্র জানান, অস্মিতার অভিযোগ নিয়ে বর্তমানে তদন্ত চলছে।

 

Tags: AGPsilchar corporation election
Previous Post

ধর্মই আমাদের পরিচয়, একে রক্ষা না করলে ফের তাড়া খেতে হবে: কার্তিক মহারাজ

Next Post

দিল্লি, রাজস্থানে বিক্রি হচ্ছে নাবালিকা! রিমোট কালাইনে

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
দিল্লি, রাজস্থানে বিক্রি হচ্ছে নাবালিকা! রিমোট কালাইনে

দিল্লি, রাজস্থানে বিক্রি হচ্ছে নাবালিকা! রিমোট কালাইনে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?