Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে ধৃত চার গরুচোর

samayikprasanga by samayikprasanga
April 21, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
শিলচরে ধৃত চার গরুচোর

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : কাছাড় জেলা জুড়ে সক্রিয় এক গরু চোরচক্রের সন্ধান পেল পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই চোরচক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ছয়টি গরু ও চুরিতে ব্যবহৃত একটি ম্যাজিক গাড়ি।
জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাঙ্গিরখাড়ি পুলিশৎ ফাড়ির ইনচার্জ মনোজ পাঠক বৃহস্পতিবার রাতে বাহিনী নিয়ে দক্ষিণ কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, পেশকারজাঙ্গাল এসব এলাকায় অভিযান চালিয়ে গরুগুলি উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেফতার করেন। ধৃত চারজন হল মেহেরপুর সিডি হোমের বিজয় দাস (২৩), নিউ ভকতপুরের গোপাল দাস (৪৫), সোনাই ডুংরিপারের বাহার উদ্দিন লস্কর (৩০) ও নাজির হোসেন লস্কর (২৮)।
পুলিশের এক সূত্র জানান, প্রথম দক্ষিণ কৃষ্ণপুরে অভিযান চালিয়ে একজনকে পাকড়াও করার পাশাপাশি উদ্ধার করা হয় একটি গরু। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থান থেকে আরও পাঁচটি গরু উদ্ধারের সঙ্গে সঙ্গে পাকড়াও করা হয় অন্য তিনজনকে। সোনাবাড়িঘাটে বাজেয়াপ্ত করা হয় ম্যাজিক গাড়ি। ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল চুরি করা একটি গরু। সূত্রটি আরও জানান, ধৃত চারজন একই গরু চোর চক্রের সঙ্গে জড়িত। এদের চক্রে রয়েছে আরও কয়েকজন। এরা গোটা জেলা জুড়ে গরু চুরি করে থাকে। অনুমান করা হচ্ছে চুরির পর গরুগুলির মাংস বিক্রি করাই এদের কাজ। খুব সম্ভবত ঈদে মাংস বিক্রির জন্য বৃহস্পতিবার রাতে এরা চুরি করেছিল গরুগুলি।
ধৃত চারজনকে শুক্রবার আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিতে তাদের জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।
Tags: Assam Policeassam police DIGcachar spCM Himanta Bishwa SharmaCow thief
Previous Post

করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় হত ২

Next Post

ঈদের বিশেষ কবিতা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ঈদের বিশেষ কবিতা

ঈদের বিশেষ কবিতা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?