Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে “ডিউটি”-তে রওয়ানা হওয়ার মুহূর্তে মৃত্যু ভোটকর্মীর

samayikprasanga by samayikprasanga
May 1, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে “ডিউটি”-তে রওয়ানা হওয়ার মুহূর্তে  মৃত্যু ভোটকর্মীর

অনলাইন ডেস্ক : নির্বাচনী “ডিউটি”তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে মৃত্যু ঘটলো স্বাস্থ্যকর্মীর। শিলচর হাইলাকান্দি রোড কাঠাল রোড মোড়ের বাসিন্দা মৃত নুরুল হক চৌধুরী(৫৫) স্বাস্থ্য বিভাগে “রুরাল হেলথ ইন্সপেক্টর” হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে,সোনাই নগদীরগ্রাম -দিদারখুশ জেলা পরিষদ এলাকার এক ভোটকেন্দ্রে পোলিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন নুরুল হক। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা নাগাদ এই “ডিউটি”-তে যোগ দেবার জন্য রামনগর আইএসবিটিতে যেতে তিনি বাড়ি থেকে রওয়ানা হবার মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।ব্যাগ নিয়ে ঘর থেকে বের হওয়ার পরই পত্নীকে জানান,তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।পরিবারের লোকেরা তার পরিচর্যা শুরু করতে না করতেই তিনি ঢলে পড়েন।এই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে।মেডিকেলে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

প্রয়াত নুরুল হক রেখে গেছেন পত্নী ফানি বেগম চৌধুরী ও দশম শ্রেণীতে পাঠরত এক মেয়ে সহ অন্যান্য পরিজনদের। প্রতিবেশীরা জানিয়েছেন,নুরুল হক বিভিন্ন সামাজিক কাজকর্মে সবসময়ই অগ্রণী ভূমিকা নিতেন।তার মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এদিন বিকেলেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Tags: cachar district addministrationPanchayet election
Previous Post

ব্যালট পেপার হারিয়ে হাইলাকান্দিতে চার শিক্ষক বরখাস্ত

Next Post

বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮

বুথ দখল, মারপিটে রক্তারক্তি কাটিগড়ায়, জখম ৮

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?