Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে চোর পত্নীদের হাতে ধোলাই খেলেন ইউটিউবার

samayikprasanga by samayikprasanga
January 4, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে চোর পত্নীদের হাতে ধোলাই খেলেন ইউটিউবার

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : চোর পত্নীদের হাতে প্রহৃত হলেন এক ইউটিউবার। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে শিলচরে।
শহরে ঘন ঘন চুরির ঘটনার দরুন সক্রিয় হয়ে পুলিশ গ্রেফতার করেছে ১৮ জনকে।  বৃহস্পতিবার বিকেলের দিকে এদের আদালতে পেশ করা হয়। ধৃতদের সদর থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার পুরো দৃশ্য সম্প্রচার করছিলেন ওই নিউ শিলচর এলাকার বাসিন্দা নাথ পদবীর ইউটিউবার। এদিকে ধৃতদের কয়েকজনের পত্নী এবং অন্যান্য আত্মীয়-স্বজনরা সকাল থেকেই হাজির ছিলেন সদর থানা চত্বরে। তাদের দেখা যায় দফায় দফায় উত্তেজিত হয়ে উঠতে। তাদের অভিযোগ, পুলিশ তাদের যে পরিজনদের গ্রেফতার করেছে এর সাম্প্রতিক কোন চুরির ঘটনার সঙ্গে জড়িত নয়। যদিও পুলিশের দাবি, এরা একেকজন দাগী চোর। শুধু চুরি নয় অন্যান্য অপরাধমূলক ঘটনায় জড়ানোরও রেকর্ড রয়েছে এদের।
বিকেলে যখন ধৃতদের আদালতে নিয়ে যাওয়া হয় তখন পিছু পিছু যান তারাও। আর আদালত চত্বরে পৌছার পর তারা যখন দেখেন ইউটিউবার সেখানেও ধৃতদের নিয়ে যাওয়ার দৃশ্য সম্প্রচার করছেন তখন
তারা আর মেজাজ ধরে রাখতে পারেননি। কয়েকজনের পত্নী মিলে ইউটিউবারকে ধোলাই দিতে শুরু করেন। যদিও পুলিশী হস্তক্ষেপে রক্ষা পান ওই ইউটিউবার। এরপর তিনি আর সেখানে দাঁড়ান নি, সবকিছু গুটিয়ে দ্রুত চলে যান আদালত চত্বর ছেড়ে।
এদিকে মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ১৭ জনকে পাকড়াও করার পর বুধবার রাতে ধরা হয়েছে আরও একজনকে। নতুন করে ধরা হয়েছে ন্যাশনাল হাইওয়ে এলাকার বাসিন্দা সৌরভ বর্মন (২৫) নামে একজনকে। সব মিলিয়ে এই ১৮ জনকে এদিন আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে এদের সবাইকে প্রেরণ করা হয়েছে হাজতে।

Tags: Assam PoliceSilcharThief arrestyoutuber
Previous Post

মাদক পাচারে পুলিশ কর্মী! গুমড়ায় ধৃত- ২

Next Post

দেবরের হাতে খুন বৌদি!

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
দেবরের হাতে খুন বৌদি!

দেবরের হাতে খুন বৌদি!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?