Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে “ইনস্টাগ্রাম ফ্রেন্ড”-এর কাছে এসে যৌনাচারীর কবলে নাবালিকা, ধৃত পড়ুয়া

samayikprasanga by samayikprasanga
January 29, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

অনলাইন ডেস্ক : বাবার সঙ্গে ঝগড়া করে শিলচরে এসে যৌনাচারীর কবলে পড়লো নাবালিকা। এই ঘটনায় পুলিশ শিলচর সোনাই রোড থেকে গ্রেফতার করেছে বছর ১৯-এর এক পড়ুয়াকে।

ধৃত পড়ুয়া মূলত লক্ষ্মীপুর মহকুমার বাসিন্দা। শিলচর সোনাই রোডে থেকে এখানে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করে । বছর ১৭র নির্যাতিতা নাবালিকাও লক্ষ্মীপুর মহকুমার অন্য এক এলাকার বাসিন্দা।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

নাবালিকার পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, গত ২৫ জানুয়ারি তাদের মেয়ে বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে শিলচরে চলে আসে। শিলচরে এসে তার “ইনস্টাগ্রাম ফ্রেন্ড” এক যুবকের সঙ্গে সাক্ষাৎ করে তাকে এখানে থাকার ব্যবস্থা করে দেবার অনুরোধ জানায়। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই ওই “ইনস্টাগ্রাম ফ্রেন্ড”-এর পরিচিত অন্য এক কলেজ পড়ুয়া যুবক সেখানে হাজির হয়। সবকিছু শুনে সহমর্মিতা দেখিয়ে রাত কাটানোর ব্যবস্থা করে দেবার কথা বলে কলেজ পড়ুয়া যুবকটি নাবালিকাকে নিয়ে যায় সোনাই রোডে তার এক আত্মীয়ের বাড়িতে।

রাতে আত্মীয়ের বাড়িতে নাবালিকাকে শুতে দেওয়া হয় একা একটি ঘরে। সবাই ঘুমিয়ে পড়ার পর সুযোগ পেয়ে যুবকটি ওই ঘরে গিয়ে নাবালিকার উপর তার ইচ্ছার বিরুদ্ধে যৌনাচার চালায়। রাতে এই ঘটনার পর দিন নাবালিকাকে তার পরিবারের লোকেরা খুঁজে বের করেন। নাবালিকার কাছ থেকে সবকিছু জেনে তারা শিলচর থানায় দায়ের করেন এজাহার। এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ সোমবার রাতে সোনাই রোড থেকে গ্রেফতার করে যৌনাচারে অভিযুক্ত যুবককে।

গ্রেফতারের পর মঙ্গলবার যুবকটিকে পুলিশ আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে হাজতে।

Tags: Assam PoliceRape
Previous Post

কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ীর

Next Post

জয়পুরে বিয়েবাড়ি থেকে নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে হত্যা, যাবজ্জীবন কারাদন্ড প্রৌঢ়ের

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
জয়পুরে বিয়েবাড়ি থেকে নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে হত্যা, যাবজ্জীবন কারাদন্ড প্রৌঢ়ের

জয়পুরে বিয়েবাড়ি থেকে নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে হত্যা, যাবজ্জীবন কারাদন্ড প্রৌঢ়ের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?