Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে আয়ান হত্যাকান্ডে গ্রেফতার আরও এক

samayikprasanga by samayikprasanga
March 18, 2023
in slider, অসম
0
জমি বিবাদের জেরে মধুরবন্দে খুন বালক , চাঞ্চল্য

অনলাইন ডেস্ক : শিলচর শহরের ওয়াটার ওয়ার্কস রোডের আট বছরের শিশু আয়ান মঞ্জুর বরভুইয়া খুনের ঘটনায় আরও এক দোষীকে গ্রেফতার করল পুলিশ। গত ১১ মার্চ মর্মান্তিক লোমহর্ষক ঘটনার পর আয়ানের পিতা মঞ্জুরুল হক বরভুইয়ার দায়ের করা মামলার তদন্তে নেমে পুলিশ গতকাল রাতে শালচাপড়া এলাকা থেকে মূল অভিযুক্ত সজীব উদ্দিন মজুমদারকে গ্রেফতার করে। তবে মামলায় অভিযুক্ত হাসান লস্কর, বাপ্পু মজুমদার, পাপ্পু মজুমদার এখনও পলাতক বলে জানা গেছে।

উল্লেখ্য, মর্মান্তিক লোমহর্ষক ঘটনাটি গত শনিবার বেলা একটা নাগাদ মধুরবন্দের ওয়াটার ওয়ার্কস রোডে সংগঠিত হয়। মধুরবন্দের মঞ্জুরুল বড়ভুইয়া এবং আলাউদ্দিন মজুমদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল। আর সেই জমি বিবাদই রক্তাক্ত রূপ নেয় শনিবার। বিতর্কিত জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হলে একসময় রণক্ষেত্রের রূপ নেয়। ওয়াটার ওয়ার্কস রোডে বাড়ির সামনে আচমকা দৌড়ে এসে আয়ান মঞ্জুর বড়ভুইয়াঁর গলা টিঁপে ধরে ছুরি দিয়ে আঘাত করে আলাউদ্দিন মজুমদারের ছেলে অপু মজুমদার। এর পর স্থানীয়দের সাহায্য নিয়ে পরিবারের সদস্যরা রক্তাক্ত আয়ানকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত বিকাল তিনটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে আট বছরের আয়ান মঞ্জুর।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

এদিকে, প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে শিশু খুনের ঘটনা ধরা পড়ে ওয়াটার ওয়ার্কস রোডের এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে সংস্থাপিত সিসিটিভি ক্যামেরায়। পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুনিকে শনাক্ত করে। ঘণ্টাখানেকের মধ্যে শিলচর শহরের এক এলাকা থেকে গ্রেফতার করা হয় শিশু-খুনি অপু মজুমদারকে। ওইদিন মঞ্জুরুল হক বড়ভুইয়াঁ অভিযোগ করে বলেন, অপু, পাপ্পু সহ আলাউদ্দিন মজুমদারের তিন ছেলে এবং সাজান, হাসান, সজীবরা তাঁর ওপর প্রায়ই হামলা চালাত। একাধিকবার প্রাণে মারার হুমকিও দিয়েছিল। বাড়িতে আক্রমণ করলে সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশ কোনও ধরনের তত্‍পরতা না দেখানোয় ছেলেকে খুন হতে হয়।
ঘটনার পর শিলচরে এর প্রতিবাদে নামে বিভিন্ন দল সংগঠন। মোমবাতি মিছিল করে ঘটনার সঠিক তদন্ত ক্রমে বিহীত ব্যবস্থা নিতে স্মারকপত্র প্রদান করা হয় কাছাড় জেলার পুলিশ সুপারকে। ঘটনায় হতভাগ্য আয়ানের পিতার এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে দুইজন অভিযুক্তকে গ্রেফতার করে।

Tags: ayan murder caseCachar PoliceLand mafiaSilchar News
Previous Post

মেডিক্যাল ইস্যুতে হিমন্তের প্রশংসা, কমলাক্ষকে কটাক্ষ বিজয়ের

Next Post

বাংলাদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৯

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
বাংলাদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৯

বাংলাদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৯

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?