Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাষ্ট্রের সমালোচনা মানেই অপরাধ নয় : সুপ্রিম কোর্ট

সরকারকে বাক স্বাধীনতা মনে করাল শীর্ষ আদালত

samayikprasanga by samayikprasanga
March 8, 2024
in slider, জাতীয়
0
রাষ্ট্রের সমালোচনা মানেই অপরাধ নয় : সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক : সরকারের সমালোচনা মানেই সেটা অপরাধ নয়। প্রত্যেক নাগরিকের নিজের মত প্রকাশের অধিকার রয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

মহারাষ্ট্রের কোলাপুর কলেজের অধ্যাপক জাভেদ আহমেদ হামজা সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি স্টেটাস দেন। জন্মসূত্রে কাশ্মীরি ওই অধ্যাপক স্টেটাসে লেখেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্ত অভিশপ্ত। ৫ আগস্ট দিনটা ভারতের ইতিহাসে কালো দিন। একই সঙ্গে তিনি নাকি ১৪ আগস্ট পাকিস্তানের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান। ওই অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করে মহারাষ্ট্র পুলিশ।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

ওই মামলাতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাষ্ট্রের সমালোচনা মানেই সেটা অপরাধ নয়। তেমন হলে এতদিন গণতন্ত্রের অস্তিত্ব টিকে থাকত না। ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৯১(১)(এ) প্রত্যেক নাগরিককে মতপ্রকাশের অধিকার দিয়েছে। সেই অনুচ্ছেদই প্রত্যেক নাগরিককে ৩৭০ ধারা বাতিলের বা সরকারের অন্য কোনও সিদ্ধান্তের সমালোচনার অধিকার দেয়। সরকারি সিদ্ধান্ত তিনি খুশি নাকি অখুশি, সেটা বলার অধিকার সব নাগরিকেরই আছে। শীর্ষ আদালত বলছে, আমাদের পুলিশ প্রশাসনকে আরও শিক্ষিত হতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা থাকা উচিত পুলিশকর্তাদের।

শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, ৫ আগস্টকে কালো দিন বলাটা সরকারি সিদ্ধান্তে ক্ষোভ এবং দুঃখপ্রকাশ করা। এতে কোনও অপরাধ নেই। আর পাক নাগরিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোটাও সৌজন্য। এর প্রেক্ষিতে কাউকে শাস্তি দেওয়া যায় না।

Tags: indian democracyModi Govt.Right to SpeechSupreme Court
Previous Post

নারী দিবসে ‘উপহার’, ১০০ টাকা কমল রান্নার গ্যাসের দাম

Next Post

শিলচরের একই স্কুলে পরপর দু’দিন চুরি, আতঙ্ক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
মরাল পুলিশিং’! কাটিগড়ায় গ্রেফতার ৫

শিলচরের একই স্কুলে পরপর দু'দিন চুরি, আতঙ্ক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?