Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাশিয়ায় ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করছেন শিলচরের নেহাল

১ থেকে ৭ মার্চ রাশিয়ার সোচির সিরিয়াস ফেডারেল টেরিটরিতে এই উৎসব অনুষ্ঠিত হবে

samayikprasanga by samayikprasanga
February 28, 2024
in slider, অসম, আন্তর্জাতিক
0
রাশিয়ায় ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করছেন শিলচরের নেহাল

অনলাইন ডেস্ক : রাশিয়ার মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন শিলচরের তরুণ নেহাল ভট্টাচার্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডিক্রি অনুযায়ী, আগামী ১ থেকে ৭ মার্চ রাশিয়ার সোচির সিরিয়াস ফেডারেল টেরিটরিতে এই উৎসব অনুষ্ঠিত হবে। পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী নেহাল বিশ্বব্যাপী এই ইভেন্টে প্রতিনিধি হিসাবে অংশগ্রহনের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শৈশব থেকেই থিয়েটার আর্টের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নেহাল এই সুযোগকে ভারত ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের মঞ্চ হিসেবে দেখছেন। তিনি দু’দেশের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় নাট্য শিল্পকলার প্রতিনিধিত্ব করার তাৎপর্যের উপর জোর দিয়েছেন। ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে  নেহালের একক পারফরম্যান্সের লক্ষ্য হল ভারত ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং বন্ধুত্বকে উদযাপন করা।

জানা গেছে, রাশিয়ার ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে গোটা পৃথিবী থেকে প্রতিবছর প্রায় ২০ হাজার যুবা অংশগ্রহণ করেন। যার মধ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব নেতা, গবেষক, ক্রীড়াবিদ এবং আমলারা রয়েছেন। এবার ৩৬০ জন গতিশীল তরুণ ভারতীয়ের মধ্যে নেহালও উৎসবে অংশগ্রহনের জন্য নির্বাচিত হয়েছেন। ইয়ুথ ফেস্টিভ্যালে তাঁকে মনোনীত করায় নেহাল এনপিসি চেয়ারম্যান বরুণ কাশ্যপ এবং সচিব উদয় সুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

‘ভারত ৩৬০’, বিভিন্ন ক্ষেত্রের প্রতিভাবান ব্যক্তিদের নিয়ে গঠিত এই দল ইয়ুথ ফেস্টিভ্যালে গর্বের সঙ্গে রাশিয়ায় ভারতীয় পতাকা উত্তোলন করবে। নেহাল এই ইভেন্টে আন্তরিকভাবে অবদান রাখার জন্য দলের প্রস্তুতির কথা তুলে ধরেন। তিনি জানান, ২৯ ফেব্রুয়ারি দিল্লি থেকে তাঁরা রওনা হবেন। ভারতীয় প্রতিনিধিদলের লক্ষ্য হল বিশ্বব্যাপী যুবকদের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতামূলক আলোচনার মাধ্যমে ভারতের বৈচিত্র্য, সৃজনশীলতা এবং সম্ভাবনা প্রদর্শন করা।

উল্লেখ্য, ২০১৭ সালে রাশিয়ায় আয়োজিত এই যুব উৎসবে ভারতীয় দল অসাধারণ পারফর্মেন্স করে। এবারও ভারতীয় দল ভাল উপস্থাপন করার জন্য তৈরি বলে নেহাল উল্লেখ করেন। নেহাল হলেন শিলচর মেহেরপুরের বাসিন্দা জ্যোতিষ ও বাস্তু পরামর্শদাতা নীতীশ ভট্টাচার্য ও স্কুল শিক্ষিকা সোমা ভট্টাচার্যের ছেলে।

Tags: India-Russia RelationPondicherry UniversityTheater ArtsWorld Youth Festival
Previous Post

২০২৬-এ ১০৫ আসনে জিতবেন অসমিয়ারা : হিমন্ত

Next Post

মাফিয়ারা জমি নিয়ে গেছে, হিমন্তের দারস্থ মেহেরপুরের মহিলা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
মাফিয়ারা জমি নিয়ে গেছে, হিমন্তের দারস্থ মেহেরপুরের মহিলা

মাফিয়ারা জমি নিয়ে গেছে, হিমন্তের দারস্থ মেহেরপুরের মহিলা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?