Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাজ্যে ৫০ হাজার নিযুক্তি ২০ এপ্রিল, জেলাভিত্তিক তালিকা চায় বিডিএফ

বরাকের প্রার্থীদের বঞ্চিত না করার আহ্বান

samayikprasanga by samayikprasanga
April 18, 2023
in slider, অসম
0
জমি-ফ্ল্যাট ক্রয়ে ১৯৬৫’র সার্টিফায়েড কপি কেন?

অনলাইন ডেস্ক : আগামী ২০ এপ্রিল ৫০,০০০ প্রার্থীর নিয়োগ তালিকা প্রকাশ হচ্ছে। এতে বরাকের প্রার্থীদের যাতে বঞ্চিত করা না হয় তার আহ্বানের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জেলাভিত্তিক নিয়োগ তালিকা প্রকাশের অনুরোধ জানাল বিডিএফ।

এক প্রেস বার্তায় বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী যে একলাখ চাকরি দেবার উদ্যোগ নিচ্ছেন তার জন্য বিডিএফ এর পক্ষ থেকে তিনি তাঁকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। তবে একই সাথে তিনি বলেন, এর আগে ৪০,০০০ প্রার্থীর নিয়োগ হয়েছে বলে যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তাতে বরাকের তিন জেলা থেকে খুব নগন্য সংখ্যক নিয়োগ পেয়েছেন বলে তাঁদের কাছে খবর রয়েছে। বরাক থেকে কতজন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই তালিকা বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশের জন্য এর আগে বিডিএফ এর পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু বাস্তবে তা করা হয়নি।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

প্রদীপবাবু এদিন বলেন, আগামীতে যে ৫০,০০০ নিয়োগপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হবে তাতে যাতে বরাকের প্রার্থীরা কোনভাবেই বঞ্চিত না হন, সেই মর্মে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন‌। একই সাথে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিধবা ভাতা, ছাত্রদের স্কুটি ইত্যাদি সহ প্রায় সমস্ত সম্প্রদায়কে যে জনকল্যাণমূলক অনুদান দিচ্ছেন তা ধন্যবাদযোগ্য। কিন্তু রাজ্যের রেজিস্ট্রিকৃত পনেরো লক্ষ বেকারদের জন্য আজ অব্দি কোনও অনুদান ঘোষিত হয়নি। অথচ রাজ্যের যুবক যুবতীরা এরপরও মুখ্যমন্ত্রীকে ভালবাসেন সমর্থন করেন। সেজন্যই যতদিন অব্দি রোজগারের ব্যবস্থা না হচ্ছে ততদিন অব্দি মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের ন্যুনতম ২০০০ টাকা ও স্নাতক এবং স্নাতকোত্তরদের ৫০০০ টাকা মাসিক অনুদান দেবার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন। 

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন, কেবিনেট বৈঠকের সময় মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন যে নিয়োগ পরীক্ষায় বরাকে উত্তীর্ণদের সংখ্যা কোনও অংশেই কম হয়নি। কিন্তু পরবর্তীতে নিয়োগ তালিকায় তার প্রমাণ কতটা পাওয়া গেছে তা নিয়ে জনগন সন্দিহান। তাই আগামী নিয়োগ প্রক্রিয়ায় জেলাভিত্তিক তালিকা প্রকাশ করে সমস্ত সন্দেহ নিরসনের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

বিডিএফ মিডিয়া সেলের অপর আহ্বায়ক হৃষীকেশ দে বলেন, গত নিয়োগ পরীক্ষায় বরাকের তিন জেলা থেকে কতজন উত্তীর্ণ হয়েছেন তার তথ্য পেতে মুখ্য তথ্য আধিকারিকের কাছে একটি আর টি আই আবেদন পাঠানো হয়েছিল, যা পরবর্তীতে এই কার্যালয় থেকে সেবা দপ্তরে পাঠানো হয়। কিন্তু আজ অব্দি সেবা বোর্ড থেকে কোনও জবাব আসেনি। তাঁরা আশা করছেন যে আগামীতে যে তালিকা প্রকাশ হতে চলেছে তা সম্পুর্ন স্বচ্ছ প্রক্রিয়ায় মাধ্যমে সম্পন্ন হবে। এবং বরাকের তিন জেলার নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে তার প্রমাণ দিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

Tags: AppointmentAssam Govt.Barak Valley NewsBDF
Previous Post

শিলচরে বাইপাসে উদ্ধার জিপি সভাপতির পত্নীর মৃতদেহ

Next Post

সুপ্রিমে জামিন অখিলের

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
সুপ্রিমে জামিন অখিলের

সুপ্রিমে জামিন অখিলের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?