Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাজ্যের স্কুলে ‘শৃঙ্খলা’র পাঠ! ৩৫ ছাত্রের চুল কাটলেন শিক্ষক

মাজুলি জেলার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়াদের চুল কেটে শাস্তি

samayikprasanga by samayikprasanga
May 27, 2023
in slider, অসম
0
রাজ্যের স্কুলে ‘শৃঙ্খলা’র পাঠ! ৩৫ ছাত্রের চুল কাটলেন শিক্ষক

অনলাইন ডেস্ক : নিয়মানুবর্তিতা শেখাতে স্কুলের পড়ুয়াদের অভিনব শাস্তি দিলেন এক শিক্ষক। চুল কেটে নিলেন ৩৫ পড়ুয়ার। সাত সকালে এই কাণ্ড ঘটল অসমের একটি স্কুলে। অভিভাবকদের অভিযোগ, দিনের শুরুতে প্রার্থনার সঙ্গীতের আগে চুল কেটে নেওয়া হয় ওই ছাত্রদের। এই ঘটনায় হেনস্তা হয়েছে পড়ুয়ারা। যদিও স্কুল কর্তপক্ষের দাবি, স্কুলের নিয়মে পড়ুয়াদের চুল বড় রাখার বিধান নেই। শৃঙ্খলা শেখাতেই এই পদক্ষেপ করা হয়েছে।

এই ঘটনা অসমের মাজুলি জেলার একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের। গত বৃহস্পতিবার পড়ুয়াদের চুল কেটে নিয়ে শাস্তি দেওয়া হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন মাজুলির জেলা প্রশাসন। জেলার শিক্ষা দফতর জানিয়েছে, স্কুলপড়ুয়াদের চুল ছোট রাখতে হবে, এমন নিয়ম নেই। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, নিয়মানুবর্তিতা পাঠ দিতেই এই পদক্ষেপ করা হয়েছে। অভিভাবকরা ব্যবস্থা নেননি বলেই শিক্ষক ওই কাজ করেছেন। অন্যদিকে নিকি নামের অভিযুক্ত শিক্ষকের দাবি, স্কুল কর্তৃপক্ষের নির্দেশেই তিনি একাজ করেছেন। যদিও অভিভাবকরা বলছেন, এভাবে পড়ুয়াদের অপমান করা হয়েছে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এই বিষয়ে জেলাশাসক কাবেরী বি শর্মা বলেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পড়ুয়াদের চুল ছাঁটা হয়নি। অভিযুক্ত শিক্ষক কিছুটা করে চুল কেটে নিয়েছিলেন। উল্লেখ্য, ক’দিন আগে কাছাড় জেলার একটি ইংরেজি মাধ্যম স্কুলে এক পড়ুয়া ইংরেজির বদলে মাতৃভাষায় কথা বলায় তাকে ২৫০ টাকা জরিমানা করা হয়েছিল। ওই ঘটনায় চরম শোরগোল হয় রাজ্যজুড়ে। স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

Tags: Assam NewsHair cut in SchoolMajuli DistrictPunishment in School
Previous Post

কর্ণাটক মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন নয়া ২৪ মন্ত্রী

Next Post

অসমের ২৮ জেলা থেকে প্রত্যাহার আফসপা

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
অসমের ২৮ জেলা থেকে প্রত্যাহার আফসপা

অসমের ২৮ জেলা থেকে প্রত্যাহার আফসপা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?