Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রংপুরে তিনটি ওয়ার্ডই সংরক্ষিত, কাঠগড়ায় বিধায়ক মিহির কান্তি

samayikprasanga by samayikprasanga
December 9, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
রংপুরে তিনটি ওয়ার্ডই সংরক্ষিত,  কাঠগড়ায় বিধায়ক মিহির কান্তি

অনলাইন ডেস্ক : শিলচর পুর নিগমের নির্বাচনের জন্য সংরক্ষিত আসনের তালিকা চূড়ান্ত করা হয়েছে সোমবার। দেখা গেছে রংপুর এলাকার ৩,৪ ও ৫ নম্বর এই তিনটি ওয়ার্ডই চলে গেছে অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত তালিকায়। এনিয়ে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। তিনটি আসনের মধ্যে একটিও সাধারণ শ্রেণীর জন্য উন্মুক্ত না থাকায় দোষারোপ করা হচ্ছে বিধায়ক মিহির কান্তি সোমকে।

নিগম গঠনের জন্য বিভিন্ন ওয়ার্ডের পুনর্বিন্যাসের পর দেখা যায় ৩ নম্বর ওয়ার্ডে অনুসূচিত জাতির লোক রয়েছেন ৩০’৫১ শতাংশ, ৪ নম্বর ওয়ার্ডে ৩৯’৬ শতাংশ এবং ৫ নম্বর ওয়ার্ডে ৩৯’৬১ শতাংশ। যার দরুন তিনটি ওয়ার্ডই চলে যায় সংরক্ষিতের তালিকায়। এরমধ্যে লটারি করে ৩ ও ৪ নম্বর ওয়ার্ড সংরক্ষিত হয়েছে অনুসূচিত মহিলাদের জন্য। ৫ নম্বর ওয়ার্ডে লড়তে পারবেন নির্ধারিত যোগ্যতা থাকা অনুসূচিত জাতির যে কেউ। এ নিয়ে রবিবার শিলচরে বিজেপির এক সভায়ও প্রশ্ন তোলেন দলের কেউ কেউ।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

এদিকে ৩টি ওয়ার্ডই সংরক্ষিত হয়ে যাওয়ায় দোষারূপ করা হচ্ছে বিধায়ক মিহির কান্তি সোমকে। যারা এনিয়ে সোচ্চার তাদের বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল মিহির বাবুর। তখন এনিয়ে সতর্ক থাকা উচিত ছিল তার। তিনি সতর্ক থাকলে এভাবে তিনটির তিনটি ওয়ার্ডই সংরক্ষিত হতো না। তাদের কথায়, পুনর্বিন্যাস এমনভাবে করা উচিত ছিল, যাতে অন্তত একটি ওয়ার্ডে লড়ার সুযোগ থাকে সাধারণ শ্রেণীর লোকেদের। কিন্তু পুনর্বিন্যাসের এর ক্ষেত্রে মিহির বাবু ব্যাপারটা মাথায় না রাখায় এলাকার সাধারণ শ্রেণীর লোক যারা পুরনির্বাচনে লড়তে আগ্রহী তাদের কাছে আর কোনোও সুযোগই রইল না।

 

 

 

Tags: Cachar District Administrationmla mihir kanti shomeSilchar Municipal Corporation
Previous Post

ডিলিমিটেশনের পুনরাবৃত্তি! ২০১১ জনগণনা নিয়ে শিলচর কর্পোরেশনের বিরুদ্ধে সুস্মিতা

Next Post

কাঁঠাল রোডে দুটি বাড়িতে চুরি, হাতানো হল গুরুত্বপূর্ণ তথ্য থাকা ভাষাবিজ্ঞানীর ল্যাপটপও

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
কাকিমার স্বর্ণালংকার চুরি, শিলচরে বন্ধু ও জুয়েলারি কর্মী সহ পুলিশের জালে নাবালক

কাঁঠাল রোডে দুটি বাড়িতে চুরি, হাতানো হল গুরুত্বপূর্ণ তথ্য থাকা ভাষাবিজ্ঞানীর ল্যাপটপও

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?