Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মেহুল চোকসিকে এখনই পাচ্ছে না ভারত

samayikprasanga by samayikprasanga
April 15, 2023
in slider, জাতীয়
0
মেহুল চোকসিকে এখনই পাচ্ছে না ভারত

অনলাইন ডেস্ক : অ্যান্টিগা এবং বারবুডা হাই কোর্টের রায়ে স্বস্থি পেলেন পিএনবি কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি । দক্ষিণ আমেরিকার ওই দ্বীপরাষ্ট্রের হাই কোর্ট শুক্রবার মেহুলের আবেদনে সায় দিয়ে জানিয়েছে, তাঁকে অ্যান্টিগা ও বারবুডা থেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না।

মার্চ মাসে মেহুলের উপর থেকে ইন্টারপোলের রেড কর্নার নোটিস সরিয়ে নেওয়ার খবর প্রকাশ্যে আসার পরেই আশঙ্কা করা হয়েছিল, তাঁর প্রত্যর্পণের জন্য ভারতীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আবেদন খারিজ হতে পারে। শুক্রবার সেই আশঙ্কা সত্যি প্রমাণিত করে অ্যান্টিগার অ্যাটর্নি জেনারেল এবং পুলিশ প্রধানের রিপোর্টের ভিত্তিতে সে দেশের হাই কোর্ট জানিয়েছে, অবমাননাকর পরিস্থিতির শিকার বা অমানবিক শাস্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তাঁকে প্রত্যর্পণ করা যাবে না।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

পিএনপি কাণ্ডে অভিযুক্ত মেহুল ২০১৭ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগা ও বারবুডার নাগরিকত্ব নেন। ২০১৮ সালে ইডি এবং সিবিআইয়ের আবেদনে সাড়া দিয়ে ইন্টারপোল মেহুলের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করেছিল। ওই নোটিসের অর্থ হল, মেহুলের অন্য দেশে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা। তা উঠে যাওয়ায় মেহুল এখন স্বাধীন ভাবে যে কোনও দেশে যাওয়ার অধিকারী। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ভাগবত করাড সংসদে লিখিত পরিসংখ্যান পেশ করে জানান, রাষ্ট্রায়ত্ত ঋণখেলাপির তালিকার শীর্ষে রয়েছে, ভারত ছেড়ে পালিয়ে ব্রিটেনে গিয়ে ধৃত মেহুলের সংস্থা গীতাঞ্জলি জেম্‌স। ওই সংস্থার কাছে ব্যাঙ্কগুলির মোট বকেয়া ৭,৮৪৮ কোটি টাকা!

Tags: barbudaIndiaMehul choksiMoney Laundering
Previous Post

জিসি কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবিভিপির দুজন

Next Post

বিহারের বিষমদ খেয়ে মৃত ৬ , গ্রেফতার ৭

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
বিহারের  বিষমদ খেয়ে মৃত ৬ , গ্রেফতার ৭

বিহারের বিষমদ খেয়ে মৃত ৬ , গ্রেফতার ৭

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?