Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মিজোরামে মাদক সহ গ্রেফতার করিমগঞ্জের ২

৬.৭৮ কোটি টাকার হেরোইন উদ্ধার !

samayikprasanga by samayikprasanga
January 24, 2023
in slider, জাতীয়
0
মিজোরামে মাদক সহ গ্রেফতার করিমগঞ্জের ২

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : আবারও মিজোরামে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার মাদকদ্রব্য। এবার সাইরেঙ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৬.৭৮ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ অসম তথা বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার দুই বাসিন্দাকে। অভিনব কায়দায় মিজোরাম থেকে ড্রাগস পাচার হচ্ছে অসমের বরাক উপত্যকায়। একদিন আগে গ্যাস সিলিন্ডারের ভিতরে করে ড্রাগস পাচার করতে গিয়ে মিজোরামের কলাশিব জেলার ভাইরেংটি পুলিশ বাজেয়াপ্ত করেছিল ৫০টি সাবান কেসে ভরতি ৩.৪ কোটি টাকা মূল্যের ৬২৫ গ্রাম হেরোইন। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল কাছাড় জেলার সোনাই রামনগর গ্রামের বাসিন্দা লরি চালক জনৈক আজিজুর রহমান (৪০)-কে।
এর পর গতকাল সোমবার রাতে ফের মাদক-বিরোধী অভিযানে নেমে বৃহৎ সাফল্য পেয়েছে মিজোরামের সাইরেঙ পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সাইরেঙ এলাকায় অভিযানে নেমে পুলিশ বাজেয়াপ্ত করেছে ১১৩টি সাবান কেসে ভরতি ১.৩৫৬ কেজি সন্দেহযুক্ত হেরোইন। আন্তর্জাতিক বাজারে বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির মূল্য কমপক্ষে ৬.৭৮ কোটি টাকা হবে বলে জানানো হয়েছে। মাদক কারবারে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির দুজনকে। ধৃত মাদক কারবারিকে বারইগ্রাম এলাকার জনৈক মাহমদ আলির ছেলে সামস উদ্দিন (৩৮) এবং পাথারকান্দির নাজিম উদ্দিনের ছেলে বশির উদ্দিন (৩৪) বলে পরিচয় পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সাইরেঙ থানায় এনডিপিএস আইনের ২১ (সি) / ২৫ ধারায় মামলা রুজু করে মাদক পাচারের ফরয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেটও বাজেয়াপ্ত করে কললিস্ট যাচাই করছে পুলিশ।

Tags: grugs paddlermizoram newsmizoram police
Previous Post

আততায়ীর গুলিতে হত মণিপুর প্রদেশ বিজেপি নেতা

Next Post

পাথারকান্দিতে শিশুপুত্র সহ নিখোঁজ গৃহবধূ

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
পাথারকান্দিতে  শিশুপুত্র সহ নিখোঁজ গৃহবধূ

পাথারকান্দিতে শিশুপুত্র সহ নিখোঁজ গৃহবধূ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?