Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মনোনয়ন দিলেন কংগ্রেসের সূর্যকান্ত, শিলচরে শক্তি প্রদর্শন

samayikprasanga by samayikprasanga
April 3, 2024
in slider, অসম
0
মনোনয়ন দিলেন কংগ্রেসের সূর্যকান্ত, শিলচরে শক্তি প্রদর্শন

Silchal Lok Sabha Constituency Congress Candidate Surya Kanta Sarkar submit Nomination for upcoming Lok sabha election at Silchar,Assam on 03-04-24.Pix by UB Photos

অনলাইন ডেস্ক : বিভিন্ন জাতি-জনগোষ্ঠিকে সঙ্গে নিয়ে বুধবার শিলচর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। এদিন শিলচরস্থিত দলীয় কার্যালয় থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। দলীয় পতাকা হাতে নিয়ে প্রায় সহস্রাধিক লোকের উপস্থিতি গোটা শহরকে বর্ণময় করে তোলে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন সূর্যকান্ত সরকার।

পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের শীর্ষ নেতা সহ কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত জানান, শাসক দল কংগ্রেসকে ভয় পেয়ে পুলিশের মাধ্যমে বিভিন্নভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করেছে। শহরের চারদিকে জানজট সমস্যার সৃষ্টি করেও কংগ্রেসের রেলীকে আটকাতে পারেনি শাসক দল। বিজেপির মনে ভয় আছে বলেই খোদ মুখ্যমন্ত্রীকে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে শিলচরে আসতে হয়েছে। শিলচর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের মনোনয়নপত্র জমা দিতে যেভাবে সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এতে হয়তো বিজেপির শিলচর আসন জয়ী হওয়ার স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থাকবে বলে দাবি করেছেন দলের প্রার্থী সহ নেতারা। শিলচর আসনে সূর্যকান্ত সরকারের জয় প্রায় নিশ্চিত। এখন অপেক্ষা শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই নির্বাচনী উৎসবে বিভিন্ন দল একে অপরকে জড়িয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করলেও বুধবার মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়ায় শিলচরের অফিসপাড়া এলাকা জমে ওঠে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: Assam CongressElection 2024Silchar Congress
Previous Post

শালগঙ্গা কালাচাঁদ আশ্রমে দুষ্কৃতী তাণ্ডব

Next Post

মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে করিমগঞ্জে মনোনয়ন দিলেন কৃপানাথ

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে করিমগঞ্জে মনোনয়ন দিলেন কৃপানাথ

মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে করিমগঞ্জে মনোনয়ন দিলেন কৃপানাথ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?