Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভোটের ডঙ্কা বেজে গেল উত্তরপূর্বের তিন রাজ্যে

ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে ফেব্রুয়ারিতে দু’দিনে বিধানসভা ভোট, গণনা ২ মার্চ

samayikprasanga by samayikprasanga
January 18, 2023
in slider, জাতীয়
0
ভোটের ডঙ্কা বেজে গেল উত্তরপূর্বের তিন রাজ্যে

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এ বারের তালিকায় রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়। তিন রাজ্যেই রয়েছে ৬০টি করে বিধানসভা আসন। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্যনির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ত্রিপুরায় ভোট হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। পাশাপাশি, নাগাল্যান্ড ও মেঘালয়ে নির্বাচন হবে ওই মাসেরই ২৭ তারিখে। তিন রাজ্যে ভোট দু’দিনে হলেও ভোট গণনা কিন্তু একই দিনে আগামী ২ মার্চ হবে। ২০১৮ সালের বিধানসভা ভোটে উত্তর-পূর্ব ভারতের বাঙালি সংখ্যাগরিষ্ঠ রাজ্য ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনের ইতি টেনে ক্ষমতায় এসেছিল বিজেপি এবং তার সহযোগী জনজাতি দল আইপিএফটি। রাজ্যের ৬০টি আসনের মধ্যে বিজেপি ৩৬ এবং আইপিএফটি ৮টিতে জেতে। মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে লড়ে সিপিএম পায় মাত্র ১৬টি আসন। এ বার ত্রিপুরায় জনজাতি অধ্যুষিত এলাকায় আইপিএফটিকে পিছনে ফেলে উঠে এসেছে তিপ্রা মথা। অন্য দিকে, রাজধানী আগরতলা-সহ বাঙালি গরিষ্ঠ বেশ কিছু এলাকায় বিজেপির সঙ্গে বাম এবং কংগ্রেসের তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। ভোটের লড়াইয়ে রয়েছে তৃণমূলও। প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা ভোটে একটি আসনে না জিতলেও ২০১৯ সালের লোকসভা ভোটের হিসাবে প্রায় ২০টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

Tags: assembly electionMeghalayanagalandtripura
Previous Post

ইউটিউব দেখে মেঘালয়ের ভাষা শিখে নেবেন মমতা !

Next Post

লক্ষীপুরে বাইক দূর্ঘটনায় হত ১

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
লক্ষীপুরে বাইক দূর্ঘটনায় হত ১

লক্ষীপুরে বাইক দূর্ঘটনায় হত ১

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?