Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভোটের আগে দেশে হিংসার ঘটনা বাড়বে, বিস্ফোরক সত্যপাল

প্রয়োজনে রামমন্দিরে বোমা বিস্ফোরণও ঘটাতে পারে বিজেপি!

samayikprasanga by samayikprasanga
August 4, 2023
in slider, জাতীয়
0
ভোটের আগে দেশে হিংসার ঘটনা বাড়বে, বিস্ফোরক সত্যপাল

অনলাইন ডেস্ক : ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হরিয়ানার নুহ। হিংসার আগুনে জ্বলছে পার্শ্ববর্তী এলাকাগুলি। এই ঘটনা অবশ্য আকস্মিক নয়। পুরোটাই পূর্ব পরিকল্পিত। সাম্প্রদায়িক বিভাজন তৈরির লক্ষ্যেই এই ষড়যন্ত্র। একটি সম্মেলনে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তাঁর আশঙ্কা, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল সমাজকর্মীদের ছ’টি গোষ্ঠী। সত্যপাল ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিগ্বিজয় সিং, দানিশ আলি, কুমার কেটকর সহ একাধিক সাংসদ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সত্যপাল বলেন, ‘দুষ্কৃতীদের আটকাতে না পারলে গোটা দেশে মণিপুরের মতো আগুন জ্বলবে। ঝাটরা সাধারণত আর্য সমাজে বিশ্বাসী। তাঁদের ধর্মীয় উন্মাদনা কম। অন্যদিকে, হরিয়ানার ওই অঞ্চলের মুসলিমরাও কট্টরপন্থী নন। তাই স্বাধীনতার পর থেকে সেখানে এই দুই সম্পদায়ের মানুষের মধ্যে বিবাদ বাধেনি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই ধরনের হামলার ঘটনা আরও বৃদ্ধি পাবে। মণিপুরের ঘটনা থেকেই তা স্পষ্ট।’

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

হরিয়ানার পাশাপাশি পুলওয়ামার হামলা নিয়েও ফের সরব হন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল। তিনি বলেন, ‘পুলওয়ামা সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর এখনও মেলেনি। আরডিএক্স কোথা থেকে এসেছিল? বিমান কেন দেওয়া হয়নি? অথচ প্রত্যেকদিন গোয়েন্দা সূত্রে জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে অন্তত তিনটি রিপোর্ট আমি পেতাম।’ এখানেই না থেমে সত্যপালের দাবি, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সহানুভূতি কুড়োনোর জন্য বিজেপি নিজেদের কোনও প্রভাবশালী নেতাকে খুনও করাতে পারে।

এমনকী, প্রয়োজনে রামমন্দিরে বোমা বিস্ফোরণও ঘটাতে পারে। অজিত দোভাল বারবার সংযুক্ত আরব আমিরশআহিতে কেন যাচ্ছেন? আসলে উনি পাক অধিকৃত কাশ্মীরে পরবর্তী হামলার আগে ওখানকার নেতাদের সমর্থন পেতে মরিয়া। ভারতীয় জওয়ানরা যখন পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালাবেন, তখন পাকিস্তান কোনও পাল্টা হামলা চালাবে না। আর এমনটা করার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করবে সংযুক্ত আরব আমিরশাহির শাসকরা। তাই এ বিষয়ে মানুষকে সতর্ক থাকতে হবে।’

Tags: BJPNational NewsPolitical ConspiracySatyapal Malik
Previous Post

সুপ্রিমে স্বস্তি , তবে রাহুলের ‘ফেরা’ নির্ভর করছে স্পিকারের উপর

Next Post

সাসপেনশন প্রত্যাহার, কাছাড় কলেজের অধ্যক্ষ পদে পুনর্বহাল সিদ্ধার্থ শংকর

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
সাসপেনশন প্রত্যাহার, কাছাড় কলেজের অধ্যক্ষ পদে পুনর্বহাল সিদ্ধার্থ শংকর

সাসপেনশন প্রত্যাহার, কাছাড় কলেজের অধ্যক্ষ পদে পুনর্বহাল সিদ্ধার্থ শংকর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?