Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভয়ংকর কুলিয়াঙ, ধসের তলায় লরি

samayikprasanga by samayikprasanga
September 29, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ভয়ংকর কুলিয়াঙ, ধসের তলায় লরি

অনলাইন ডেস্ক : বলতে গেলে সামান্য বিরতি দিয়েছিল প্রকৃতি! আর এই বিরতির পরই ফের সেই ভয়ংকর রূপে পূর্ব জয়ন্তিয়া পাহাড়। রবিবার যখন সমগ্র অসম ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, তখনই সড়কপথেও বিচ্ছিন্ন হয়ে পড়ে দক্ষিন অসমের এই উপত্যকা। সঙ্গে ত্রিপুরা, মিজোরামও। সৌজন্যে, ধস! এবং এবারও ধস পড়লো সেই কুখ্যাত কুলিয়াঙে, বাদ যায়নি সোনাপুরও। এই প্রতিবেদন যখন তৈরি হচ্ছে, পরিস্থিতি তখন অপরিবর্তিত।

সোনাপুর, উমকিয়াং, কুলিয়াং, রাতাছড়া ইত্যাদি এলাকা নিয়ে নতুন করে কেচ্ছা শুনানোর কিছু নেই। আগে তো কেবল বরাক, ত্রিপুরার সচেতন মানুষই ওই কুখ্যাত স্থানগুলো নিয়ে ওয়াকিবহাল থাকতেন। এখন প্রায় সব লোকই মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় ও তার দূর্গতির কাহিনি জানেন। মাস দেড়েক আগে নাকানিচুবানি খাইয়ে ওই পাহাড় কিছুটা বিরতি নিয়েছিল। বন্ধ রেখেছিল গড়িয়ে নীচে নামার প্রতিযোগিতা। তবে ৬নং জাতীয় সড়কের দূর্ভোগ অবশ্য কমেনি। প্রতিদিন যানজট কিংবা গর্তের মিছিল পেরিয়ে এপার-ওপারে পারাপার অথবা মাল বোঝাই লরি পাল্টে যাওয়া ইত্যাদি ঘটেছে বিরামহীন। তবুও পেটের তাগিদে, দায়িত্বের খাতিরে কিংবা গত্যন্তর না পেয়ে এই ভগ্নদশা জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে হয়েছে বরাকবাসীদের।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

কিন্তু রবিবার ‘আফটার দ্য ব্রেক’ বড়সড় ধস পড়েছে কুলিয়াঙে। ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার পাহাড়ের আঁকাবাঁকা জাতীয় সড়কের যেখানে কেবল এ বছরই কমেও ধস নেমেছিল ১০ বার, এবারও সেই একই স্থানে পড়লো ধস। বলতে গেলে অন্যান্য বারের চাইতে এবার আরও মারাত্মক, আরও ভয়ানক! অন্যান্য বার জাতীয় সড়কের চিহ্ন চাক্ষুষ করা গেলেও এবার সেই জো নেই। পুরো সড়কজুড়েই কাদা-মাটি আর থৈ থৈ বিচ্ছিরি জল। রাজপথের উপর কোমর অব্দি কাদা। একটি মাল বোঝাই লরি তো পুরোপুরি কাদার কব্জায় চলে গিয়েছে। চালকরা কোনও মতে প্রাণ বাঁচিয়ে সরে পড়লেও লরি রয়ে গেছে ‘তৎকালীন’ জাতীয় সড়কে। ঘটনাস্থলের দু’পাশে যে কতো গাড়ির লাইন, তার ইয়ত্তা নেই। আছে এম্বুল্যান্স, মুমূর্ষু রোগীও। ঘটনা এখানেই শেষ নয়, সোনাপুর সুড়ঙের মুখেও রবিবার পড়েছে ধস। তবে কুলিয়াঙের তূলনায় কম বিপজ্জনক। সোনাপুরের ধস কিছুটা হাল্কা পাহাড়ি মাটি আর জল মিশ্রিত। বেশ কিছু সময় গলগলিয়ে পাহাড়ের চূড়া থেকে এগুলো নামার পর অবশ্য থেমে যায়। পরে যথারীতি এনএইচআইডিসিএল কর্মীরা এক্সেভেটর নিয়ে এসে সুড়ঙের মুখ পরিষ্কার করে দেন। তবে তা করতে কয়েক ঘন্টা সময় লাগে। এর আগে সুড়ঙের উভয় দিকে থাকা লোকরা ইশ্বরের নামই নিচ্ছিলেন। কারণ তাঁরা জানেন, কোনও সরকার নয়, শিলচর-শিলং রোডের এই লাগাতার বিপদ থেকে তাঁদেরকে রক্ষা করতে পারেন কেবল ইশ্বর-ই!

Tags: CM Himanta Bishwa Sharmashilong roadSilchar guwahati national highway
Previous Post

বিজেপি নেতার ৪ কোটির কেলেঙ্কারিতে সহায়তা করে গ্রেফতার মন্ত্রীর পিএ

Next Post

ভূয়ো চিকিৎসক কেলেঙ্কারি, শান্তিকুমারকে “শো-কজ” কংগ্রেসের ?

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ভূয়ো চিকিৎসক কেলেঙ্কারি, শান্তিকুমারকে “শো-কজ” কংগ্রেসের ?

ভূয়ো চিকিৎসক কেলেঙ্কারি, শান্তিকুমারকে "শো-কজ" কংগ্রেসের ?

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?