Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক, ১০ বছরের জেল ধলাইর যুবকের

samayikprasanga by samayikprasanga
July 29, 2023
in slider, অসম
0
বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক, ১০ বছরের জেল ধলাইর যুবকের

অনলাইন ডেস্ক : বিয়ের স্বপ্ন দেখিয়ে নাবালিকার সঙ্গে যৌনসম্পর্ক করেছিল যুবক। ধলাই থানা এলাকার গুরুদয়ালপুরের বাসিন্দা সুজিত কৈরি (২৫) নামে এই যুবককে ১০ বছর কারাবাসের সাজা শোনাল কাছাড়ের  স্পেশাল জজ তাসফিয়া হোসেনের আদালত।

সুজিতের লালসার শিকার হওয়া ওই নাবালিকা গুরুদয়ালপুরেরই বাসিন্দা। ২০১৭ সালের ৯ জুলাই নাবালিকার মা সুজিতকে অভিযুক্ত করে থানায় দায়ের করেন এজাহার। এজাহারে তিনি উল্লেখ করেন, সুজিত তার মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছিল। এরপর বিয়ের স্বপ্ন দেখিয়ে তার সঙ্গে যৌন সম্পর্কে মিলিত হয়। যার দরুন মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। প্রথমত তিনি কিছুই জানতে পারেননি। পরে মেয়ের শারীরিক অবস্থা দেখে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞেস করে সবকিছু জানতে পারেন। এভাবে নাবালিকার মা এজাহার দায়ের করার পর পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

এরপর বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত রায় ঘোষণা করে। এতে সুজিতকে দোষী স্বাব্যস্ত করে সাজা শোনানো হয়। আদালতের রায়ে সুজিতকে দোষী সাব্যস্ত করতে গিয়ে উল্লেখ করা হয়েছে, যেহেতু ঘটনার সময় নির্যাতিতা নাবালিকা ছিলেন তাই তার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলায় পকসো আইনের ৬ নম্বর ধারায় তার সাজা হওয়া প্রযোজ্য। তাকে ১০ বছর সশ্রম কারাবাসের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়েছে ৩ হাজার টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ২ মাসের কারাদণ্ড।

Tags: Child rapeCrime CacharSilchar JailSilchar Police
Previous Post

নাবালিকার সঙ্গে কু-কাণ্ড, ধলাইর যুবকের জেল

Next Post

কাছাড়ে উচ্চমাধ্যমিক স্কুলের সংখ্যা বেড়ে ৩৭

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
কাছাড়ে উচ্চমাধ্যমিক স্কুলের সংখ্যা বেড়ে ৩৭

কাছাড়ে উচ্চমাধ্যমিক স্কুলের সংখ্যা বেড়ে ৩৭

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?