Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বিজেন্দ্রর ঝাঁজালো শাসানিতে অসম সেরা ইটখলা এসিকে অভ্যর্থনা দেওয়া হল না শিলচর ডিএসএ -র

samayikprasanga by samayikprasanga
April 8, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
বিজেন্দ্রর ঝাঁজালো শাসানিতে অসম সেরা ইটখলা এসিকে অভ্যর্থনা দেওয়া হল না শিলচর ডিএসএ -র

অনলাইন ডেস্ক : খেলোয়াড়দের অভ্যর্থনা জানানো হলনা, উল্টো প্রাক্তন সচিব বিজেন্দ্র প্রসাদ সিং-র ঝাঁজালো শাসানিতে বিব্রত হয়ে ফিরলেন শিলচর ডিএসএ-র কর্মকর্তারা। অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে বিজয়ী ইটখলা এসি -র ক্রিকেটারদের সাদর অভ্যর্থনা জানাতে মঙ্গলবার দুপুরে শিলচর রেল স্টেশনে উপস্থিত হয়েছিলেন ডিএসএ-র কর্মকর্তারা। কিন্তু খেলোয়াড়দের অভ্যর্থনা না জানিয়েই ফিরতে হল তাদের। দল যখন রেল স্টেশন থেকে বেড়িয়ে আসছিল তখন স্টেশনের বাইরে একপাশে দাঁড়িয়েছিলেন ডিএসএ-র কর্মকর্তারা। ডিএসএ-র প্রতিনিধি দলে ছিলেন সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, দুই সহ সচিব দেবাশিস সোম ও অজয় রায়। সংবর্ধনা জানাতে তারা খেলোয়াড়দের দিকে এগিয়ে যেতেই তাদের বাঁধা দেন ডিএসএ-র প্রাক্তন সচিব এবং ইটখলা ক্লাবের প্রাক্তন সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। ডিএসএ-র সভাপতি বলে ওঠেন, ‘ বিজয়ী দলকে অভ্যর্থনা জানানোর অধিকার কি আমাদের নেই ? বিজেন্দ্র পরিস্কার বলেদেন ‘না’। বলেন, ‘ কেন না সেটা পরে জানাবো।’

খেলোয়াড়দের নিয়ে বাইক ৱ্যালি।

এতে থমকে যান ডিএসএ-র কর্মকর্তারা। এবং সংবর্ধনা জানানো থেকে বিরত থাকেন। পরে রেলি স্টেশন থেকে বেড়িয়ে গেলে ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত সাংবাদিকদের বলেন, ‘ চূড়ান্ত অপমান করা হয়েছে আমাদের। খেলোয়াড়দের সংবর্ধনা দিতে কোনও সাধারণ লোক হয়ে এখানে আসিনি, এসেছি শিলচর ডিএসএ-র সভাপতি হিসেবে। ক্রীড়া জগতের একজন লোকের কাছ থেকে এধরণের আচরণ আশা করা যায়না। ‘

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

সঙ্গে থাকা সচিব অতনু ভট্টাচার্য, বুদ্ধদেব চৌধুরী, দেবাশিস সোম, অজয় রায়রা বলেন, ‘সভাপতিকে অপমান করা মানে, পুরো ডিএসএ-কেই অপমান করা হয়েছে। আমরা এই ঘটনাকে ধিক্কার জানাই। ‘ ইটখলা এসি -র প্রাক্তন সচিব বিজেন্দ্র প্রসাদ সিং -কে এব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ গত ৪৮ ঘন্টায় অভিভাবক সংস্থা হিসেবে ক্লাবকে শুভেচ্ছা জানানো হয়নি। তাহলে কিসের ভিত্তিতে এখানে অভ্যর্থনা জানাতে এলেন তারা।’ এর বেশি কিছু আর বলতে চাননি বিজেন্দ্র।

জানাগেছে, ব্যাপারটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন ডিএসএ-র কর্মকর্তারা। আজই সন্ধ্যায় এনিয়ে জরুরি বৈঠকেও বসেছেন তারা।

Tags: assam cricketitkhola acSilchar district sports associationsports
Previous Post

অনার কিলিং! প্রেমিক যুগলের ফাঁস লেগে আত্মহত্যা বাগপুরে

Next Post

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু বুধবার

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু বুধবার

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্ট শুরু বুধবার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?