Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাল্যবিবাহ : উপত্যকাজুড়ে ধরপাকড়

samayikprasanga by samayikprasanga
February 3, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
বাল্যবিবাহ : রাজ্যে গ্রেফতার ১৮০০

You might also like

বরাকে দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর সফর

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক : বাল্য বিবাহের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের ব্যাপক অভিযান। এক রাত্রে পুলিশের জালে আটক ৭৯ অভিযুক্ত। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩০ জন স্বামী এবং ৪৯ জন নিকটাত্মীয় দের পাকড়াও করেছে । এদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ।
              মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সক্রিয় হয়ে উঠে করিমগঞ্জ পুলিশ। বাল‍্য বিবাহে জড়িতদের বিরুদ্ধে অভিযান তীব্র করার পাশাপাশি দোষিদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা গ্রহণের নির্দেশ রয়েছে মুখ‍্যমন্ত্রীর ।জেলার বিভিন্ন থানায় মোট ৯২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের রয়েছে । এরমধ্যে গ্রেফতার করা হয়েছে ৭৯ জনকে। এরমধ্যে স্বামী হলেন ৩০ জন। অন্যদিকে ৪৯ জন নিকট আত্মীয়কেও গ্রেফতার করা হয়েছে।এ প্রসঙ্গে আজ পুলিশ সুপার পদ্মণাভ বরুয়া বলেন বাল‍্য বিবাহের ফলে সমাজকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় । পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন এলাকায় আটক হওয়ার তালিকা হল রাতাবাড়িতে ১৯, রামকৃষ্ণ নগরে ১৮, বদরপুরে ১২, বাজারিছড়ায় ১০, নিলাম বাজারে ৮, করিমগঞ্জ ৭ এবং পাথারকান্দিতে ৫ জন। এদের সবাইকে সংশ্লিষ্ট থানায় রাখা হয়েছে। তিনি বলেন এই বাল‍্য বিবাহের সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না । দোষির বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নেওয়া হবে। রাজ্যের নাবালিকা বিবাহকারীদের বিরুদ্ধে খড়্গহস্ত মুখ‍্যমন্ত্রী । পুলিশ অধীক্ষক বলেন দোষিদের বিরুদ্ধে প্রিভেনশন অব চাইল্ড প্রোটেকশন অ‍্যাক্ট এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে। তিনি বলেন নাবালিকা মেয়েদের বিবাহ দেওয়া আইন বিরুদ্ধ। এগুলো বন্ধ হওয়া জরুরি। নাবালিকা বিবাহ বহু বছর ধরে চলে আসছে। এরফলে বহু নাবালিকা সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যু মুখে পতিত হচ্ছে। কিন্তু এরপরও এগুলো বন্ধ হচ্ছে ন। এবার পুলিশ কঠোর হওয়ায় বাল‍্যবিবাহ বন্ধ হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও অনেক আগে থেকে পুলিশ এ ব্যাপারে কঠোর ছিল কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আরো সক্রিয় হয়ে উঠেছে পুলিশ । যারা এখনো আটক হয় নি এদের শীঘ্রই আটক করা হবে । যাদের আটক করা হয়েছে এদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং বিবাহ সংক্রান্ত তথ্য আদায় করে জড়িত অন্যান্যদের পাকড়াও করা হবে ।
                বাল‍্য বিবাহ রোধ করতে রাজ‍্যের মূখ্যমন্ত্রী ড হিমন্তবিশ্ব শর্মার কঠোর নির্দেশে সমগ্র রাজ‍্যের সঙ্গে লক্ষীপুরে ও ধরপাকড় শুরু হয়েছে।আজ শুক্রবার লক্ষীপুর থানা গ্রেফতার হয়েছেন ২ জন,জয়পুর থানায় গ্রেফতার হয়েছেন ৫ জন। লক্ষীপুর পুলিশ রুকনি চা বাগান থেকে বাল‍্যবিবাহের অভিযোগে কিষানলাল সাবর নামের এক স্বামীকে গ্রেফতার করেছে। বিভাষ সাবর নামের আরেক পিতাকে পুত্রের বাল‍্যবিবাহের অভিযোগে রুকনি চা বাগান থেকে গ্রেফতার করেছে লক্ষীপুর পুলিশ।        অন‍্যদিকে জয়পুর থানায় গ্রেফতার হয়েছেন পাচজন।তারা সবাই পূর্ব কনকপুর গ্রামের। সাতজনকে গ্রেফতার করা হয়েছে লক্ষীপুর ও জয়পুর থানায়। ধরপাকড়ের খবর পেয়ে অনেকেই পালিয়ে গেছেন। বাল‍্যবিবাহের অভিযোগে একদিন গ্রেফতার হতে হবে এমন কোন ভাবনা ছিল না তাদের।
Tags: Assam Child Protection CommissionChild MarriageCM Himanta Bishwa Sharma
Previous Post

শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে জটিল অস্ত্রোপচার

Next Post

ডিএসএর ম্যারাথন আজ

Related Posts

বরাকে দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর সফর
slider

বরাকে দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর সফর

by samayikprasanga
October 19, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
Next Post
ডিএসএর ম্যারাথন আজ

ডিএসএর ম্যারাথন আজ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?