Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাগান ক্রয় : পুরনো মালিকদের জিজ্ঞাসাবাদ ভিজিল্যান্সের, কমলাক্ষকেও তলবের সম্ভাবনা

samayikprasanga by samayikprasanga
October 8, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
আমার স্ত্রী-র ঠিকাদারি নেই, কোনও জমিও নেই : কমলাক্ষ

অনলাইন ডেস্ক : প্রমোদনগর চা বাগান ক্রয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে তদন্তে ওই বাগানের আগের মালিক অশ্বিনী মোরে এবং তার মেয়ে সুনিতা মোরেকে জিজ্ঞাসাবাদ করলো মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল। এছাড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকেও শীঘ্রই জিজ্ঞাসা বাদের জন্য তলব করতে পারে বলে জানা গেছে।

অশ্বিনী মোরে ও সুনিতা মোরেকে গতকাল শনিবার জিজ্ঞাসাবাদ চালানো হয়। খবর অনুযায়ী দীর্ঘ চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদে ঠিক কত টাকায় কমলাক্ষ ও তার সঙ্গীরা তাদের কাছ থেকে বাগান ক্রয় করেছিলেন একথা সহ আনুষাঙ্গিক অন্যান্য তথ্য জানতে চাওয়া হয়েছে অশ্বিনীদের কাছে। অশ্বিনী মোরেদের জিজ্ঞাসাবাদের পর এবার খোদ কমলাক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য ভিজিল্যান্স সেলের পক্ষ থেকে প্রস্তুতি চালানো হচ্ছে বলে জানা গেছে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

প্রসঙ্গত গত মাসের শেষের ভাগে ভিজিল্যান্স সেলের আধিকারিকরা করিমগঞ্জ এসে কমলাক্ষ ও তার সহযোগীরা মিলে প্রমোদনগর বাগান ক্রয় নিয়ে তদন্ত চালান। সে সময় জিজ্ঞাসাবাদ চালানো হয় কমলাক্ষের ভাই কল্যাণ দে পুরকায়স্থ সহ বাগানের অন্যান্য মালিক কিশোর দাস, সুমন ধর এবং অলকেশ দাস সহ একাউন্টেন্ট রাতুল দে -কে।

অভিযোগ কমলাক্ষরা ১৮ কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন প্রমোদনগর বাগান । যদিও নথিপত্র অনুযায়ী বাগান ক্রয় করা হয়েছে ৩ কোটি ২০ লক্ষ টাকায়। এ নিয়েই তদন্ত চালাচ্ছে ভিজিলেন্স সেল।

এদিকে তদন্ত নিয়ে কমলাক্ষের দল কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই শাসক দল এভাবে বিধায়কের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে ভিজিল্যান্স সেলকে। কমলাক্ষ নিজেও বারবার দাবি করেছেন, বাগান ক্রয়ের ক্ষেত্রে সবকিছুই হয়েছে নিয়ম মেনে, কোনও অনিয়ম হয়নি। যদিও বিধায়কের বিরুদ্ধে উত্থাপিত এমন গুরুতর অভিযোগ নিয়ে বরাক উপত্যকা জুড়ে চর্চার শেষ নেই। তদন্ত প্রক্রিয়ার পর জল কোন দিকে গড়ায় দেখার বিষয় তা-ই।

Tags: Assam Policecm vigilenceKamalakhya Dey Purakayastha
Previous Post

হামাস – ইজরায়েল যুদ্ধে মৃত্যু বেড়ে ৫০০

Next Post

এবার আত্মীয়ের জমি আত্মসাতের অভিযোগে ফাঁসছেন সাব রেজিস্ট্রার অফিসের বড়বাবু জলিল !

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
এবার আত্মীয়ের জমি আত্মসাতের অভিযোগে  ফাঁসছেন সাব রেজিস্ট্রার অফিসের বড়বাবু জলিল !

এবার আত্মীয়ের জমি আত্মসাতের অভিযোগে ফাঁসছেন সাব রেজিস্ট্রার অফিসের বড়বাবু জলিল !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?