Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাংলাদেশ কান্ড : শিলচরে স্থানে স্থানে প্রতিবাদ বজরং দলের

samayikprasanga by samayikprasanga
November 27, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
বাংলাদেশ কান্ড : শিলচরে স্থানে স্থানে প্রতিবাদ বজরং দলের

অনলাইন ডেস্ক : বাংলাদেশের গ্রেফতার হওয়া ইসকনের কর্মকর্তা চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে মুক্তি প্রদান ও সেদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানালো বজরং দল সহ ওই দলের ছাত্র সংগঠন। প্রতিবাদ জানাতে গিয়ে বুধবার শিলচরে পালা ক্রমে স্থানে স্থানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি দাহ করা হয় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশপুতুল।

এদিন বজরং দল ও দলটির ছাত্র সংগঠনের বিক্ষোভ কার্যসূচি শুরু হয় দুপুর ১ টায়। ছাত্র সংগঠনের সদস্যরা দুপুরে শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে চিন্ময় কৃষ্ণ মহারাজকে মুক্তি প্রদান ও বাংলাদেশের হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে স্লোগানবাজি করেন। সে সময় দাহ করা হয় মহম্মদ ইউনূসের কুশপুতুলও। ছাত্র সংগঠনের সদস্যরা কুশপুতুলে আগুন ধরানোর সময় পুলিশ তাদের বাধা দেয়। তবে এরই মধ্যে কুশপুতুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও পরবর্তীতে পুলিশ জল ঢেলে আগুন নিভিয়ে দেয়।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

দুপুরে ছাত্র সংগঠনের এই বিক্ষোভ কার্যসূচির পর পালাক্রমে বজরং দলের পক্ষ থেকে রংপুর, তারাপুর ইন্ডিয়া ক্লাব মোড়,রাঙ্গিরখাড়ি , অম্বিকাপট্টি মোড় এবং ঘুঙ্গুর মেডিকেল মোড়েও বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে দাহ করা হয় কুশপুতুল।বজরং দলের কর্মকর্তা মিঠুন নাথ বলেন, বাংলাদেশে সরকারের পালা বদলের পর থেকেই

হিন্দুদের নানাভাবে হয়রানি ও নির্যাতন শুরু হয়েছে। মহারাজ চিন্ময় কৃষ্ণ দাস এর প্রতিবাদ করেছিলেন, এতে নানা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে তাকে। এসব মেনে নেওয়া যায় না কোনও অবস্থায়ই।

 

Tags: Assam PoliceBangladeshCM Himanta Bishwa SharmakidnappUdharbond
Previous Post

মণিপুরের কাংপোকপিতে অপহৃত কাছাড়ের নির্মাণ শ্রমিক

Next Post

ফাটক বাজারে দোকানের শাটার ভেঙ্গে চুরি

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ফাটক বাজারে দোকানের শাটার ভেঙ্গে চুরি

ফাটক বাজারে দোকানের শাটার ভেঙ্গে চুরি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?