Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা, ভারত সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ভিএইচপি-র

গোবিন্দ প্রামাণিক বিএনপি-'র লোক , ব্যক্তিস্বার্থে ভাইরাল করেছেন ভিডিও

samayikprasanga by samayikprasanga
August 8, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা, ভারত         সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ভিএইচপি-র

অনলাইন ডেস্ক : বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে সরব হল বিশ্ব হিন্দু পরিষদ। এ নিয়ে সরব হয়ে পরিষদ বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার শিলচরে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ প্রান্তের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে এভাবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে বর্তমানে হিংসায় জর্জরিত। নির্বাচিত প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগের পর নৈরাজ্যবাদীরা আধিপত্য বিস্তার করে আইনশৃঙ্খলা পুরোপুরি অকার্যকর করে তুলেছে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সেখানকার চরমপন্থীরা হিন্দু সমাজের উপর ব্যাপক নিপীড়ন শুরু করেছে। সংগঠনের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে এ ধরনের ঘটনার ফলস্বরূপ বাংলাদেশে ক্রমেই কমছে হিন্দুদের সংখ্যা। দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিলেন ৩২ শতাংশ, বর্তমানে তা কমে ৮ শতাংশেরও নিচে চলে এসেছে। বর্তমানে যেসব কার্যকলাপ চলছে তা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে এই যে স্বল্প সংখ্যক হিন্দু বাংলাদেশের রয়েছেন তারাও সেখানে থাকতে পারবেন না।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

শান্তনুবাবু আরও বলেন, এমন পরিস্থিতিতে ভারত সরকারের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মানবাধিকারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া বিশ্ব সম্প্রদায়েরও দায়িত্ব। সঙ্গে তিনি আশঙ্কা ব্যক্ত করেন, পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের বড়ধরনের চেষ্টা চালানো হতে পারে। তাই এব্যাপারে সতর্ক থাকতে হবে। নিরাপত্তা বাহিনীর উচিত সীমান্তে কড়া নজরদারি রাখা যাতে করে অনুপ্রবেশ ঘটতে না পারে।

সংগঠনের অন্য কর্মকর্তা পূর্ণচন্দ্র মন্ডল বলেন, প্রয়োজন হলে বাংলাদেশে নির্যাতনের শিকার হওয়া সংখ্যালঘুদের এদেশে আসার সুযোগ দিয়ে আশ্রয় দেওয়া হোক। এর জন্য নাগরিকত্ব সংশোধনী আইন আরও সংশোধনের প্রয়োজন করা হলে করতে হবে তাও। তিনি বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামানিকের ভাইরাল ভিডিও নিয়ে বলেন, উনি তো বিএনপি-‘র লোক। শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনেও লড়েছেন। এবার ব্যক্তি স্বার্থে হিন্দুদের উপর তেমনভাবে আক্রমণ হচ্ছে না বলে ভিডিও ভাইরাল করেছেন। গোবিন্দ প্রামাণিক সম্পর্কে মন্ডল আরও বলেন, উনি একসময় বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সভাপতি ছিলেন। কিন্তু তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার প্রবণতা দেখে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

কথার সূত্রে মন্ডল বলেন তারা খোঁজ নিয়ে দেখতে পেয়েছেন, এবার আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশের যে হিংসা চলছে শুরুতে তার লক্ষ্য শুধু হিন্দুরা ছিলেন না। যারা আওয়ামীলীগ করেন তাদেরই আক্রমণের লক্ষ্য করা হয়। কিন্তু এই সুযোগে উগ্র সাম্প্রদায়িক সংগঠন জামাত ব্যাপারটার মোড় ঘুরিয়ে শুধু হিন্দুদেরই আক্রমণের লক্ষ্যবস্তু করে তুলতে চাইছে। তিনি বলেন শুধু আওয়ামীলীগের সদস্যদের যদি টার্গেট করা হয়ে থাকে তবে কেন হামলা হচ্ছে মঠ- মন্দিরে। এথেকেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে জামাতের উদ্দেশ্য। এটা খুবই উদ্বোগের ব্যাপার। এনিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নীরবতায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয় শঙ্কর গোস্বামী, দেবব্রত পাল, প্রদীপ বণিক ও বিধূভূষণ দেব।

 

Tags: Bangladesh riotIndiapm narendra modivhp
Previous Post

আজ রাতে শপথ, প্রস্তুত সরকারের উপদেষ্টাদের গাড়ি

Next Post

দ্বিতীয় দফায় হাইকোর্টে জামিনের আবেদন খারিজ, বেকায়দায় সুজিত

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
সুজিতকে গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসে  ধর্না, শিলচর বনধের হুমকি

দ্বিতীয় দফায় হাইকোর্টে জামিনের আবেদন খারিজ, বেকায়দায় সুজিত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?