Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বহুবিবাহ নিষিদ্ধ হচ্ছে অসমে, ঘোষণা হিমন্তের

মুসলিমদের শরিয়ত আইন খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি

samayikprasanga by samayikprasanga
May 9, 2023
in slider, অসম
0
বহুবিবাহ নিষিদ্ধ হচ্ছে অসমে, ঘোষণা হিমন্তের

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার।

অনলাইন ডেস্ক : বাল্যবিবাহ রুখতে ব্যাপক অভিযান চালানো হয়েছিল গোটা রাজ্যজুড়ে। গ্রেফতার করা হয়েছিল ৩,৪৮৩ ব্যক্তিকে। এই ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ এনেছিল বিরোধী দলগুলি। এবার অসমের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যে বহুবিবাহকে আইনত নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে আইনি পরামর্শ নিতে বিশেষজ্ঞের কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহুবিবাহ নিয়ে নিজের সিদ্ধান্তের কথা টুইট করে জানিয়েছেন হিমন্ত। তাঁর বক্তব্য, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। বহুবিবাহ নিষিদ্ধ করার বিষয়ে রাজ্যের স্বাধীনতা আছে কি-না খতিয়ে দেখা হবে। পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়ত) আইন খতিয়ে দেখবেন তাঁরা। হিমন্ত আরও জানান, এই বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা বলবেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। আইনজ্ঞদের সঙ্গেও কথা বলা হবে। মাস কয়েক আগে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বহুবিবাহ বা ‘নিকাহ হালালা’ অনুশীলনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। যার পর বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হবে বলে জানায় শীর্ষ আদালত। এরপর হিমন্তের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত আদতে অভিন্ন দেওয়ানি বিধির দিকে এককদম। এদিকে বাল্যবিবাহ নিয়ে ধরপাকড়ে যে অভিযোগ উঠেছিল হিমন্তের বিরুদ্ধে, ফের একই অভিযোগ তুলছেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করাই মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Assam Govt.CM Himanta Bishwa SharmaNikah HalalaPolygamy
Previous Post

পড়ুয়াকে মারধর গ্রেফতার শিক্ষক

Next Post

৮,২০০ কোটির ৮টি প্ৰকল্পে মউ স্বাক্ষর অসমে

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
৮,২০০ কোটির ৮টি প্ৰকল্পে মউ স্বাক্ষর অসমে

৮,২০০ কোটির ৮টি প্ৰকল্পে মউ স্বাক্ষর অসমে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?