Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বর্ষবরণে অশ্লীল নৃত্যের জের, শিলচরের হোটেলের সামনে বিক্ষোভ, ভাঙচুর

samayikprasanga by samayikprasanga
January 2, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
বর্ষবরণে অশ্লীল নৃত্যের জের, শিলচরের হোটেলের সামনে বিক্ষোভ, ভাঙচুর

অনলাইন ডেস্ক : মঙ্গলবার বর্ষবরণের রাতের পার্টিতে স্বল্পবসনা নর্তকীর অশ্লীল নৃত্যকে ঘিরে পার্ক রোডের হোটেল বাড়াইলভিউ কর্তৃপক্ষের বিরুদ্ধে শহরে প্রতিবাদের ঝড় উঠেছিল আগেই। বৃহস্পতিবার এর রেশ ধরে হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সে সময় উত্তেজিত একাংশ বিক্ষোভকারী হোটেল লক্ষ্য করে পাথর ছোড়া সহ ভেতরে ঢুকে ভাঙচুরও চালান । বিক্ষোভ প্রদর্শনের আগেই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা হয় এজাহার। এজাহার দায়ের করেছেন বিভিন্ন এনজিওর সদস্যরা। এর ভিত্তিতে পুলিশ হোটেলের দুই ম্যানেজারকে আটক করেছে বলে জানা গেছে।

এদিন সন্ধ্যায় বিভিন্ন এনজিওর সদস্য, বজরং দল ও সাংস্কৃতিক কর্মীরা গান্ধীবাগের সামনে সমবেত হয়ে এরপর মিছিল করে অদূরে হোটেলের সামনে। বিক্ষোভ কার্যসূচীকে ঘিরে হোটেলের গেটের সামনে আগে থেকেই তৈরি ছিল পুলিশ। বিক্ষোভকারীরা পৌঁছার আগেই বন্ধ করে দেওয়া হয় হোটেলের গেট। গেটের সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন শুরু হলে একাংশ উত্তেজিত বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ভেতরে যাওয়ার জন্য ঠেলা ধাক্কা শুরু করেন। এরমধ্যে একাংশ লোক শুরু করেন হোটেল লক্ষ্য করে পাথর ছুঁড়তে। কয়েকজন আবার ডানপাশের দেওয়াল টপকে ভেতরে গিয়ে ভাংচুর চালাতে শুরু করেন। অবশ্য পুলিশ সক্রিয় থাকায় খুব বেশি ভাঙচুর চালাতে সক্ষম হয়নি উত্তেজিত বিক্ষোভকারীরা। কিছুক্ষণ এসব চলার পর সরে যান বিক্ষোভকারীরা।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এক এনজিওর কর্মকর্তা পল্লবিতা শর্মা ও বজরং দলের কর্মকর্তা মিঠুন নাথ বলেন, বর্ষবরণের পার্টির নামে বড়াইল ভিউ হোটেলে যা হয়েছে তা কবির শহর, শহীদের শহর শিলচরে মেনে নেওয়া যায় না। তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, শুধু দুই ম্যানেজারকে আটক করলেই চলবে না। হোটেলের মালিকপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

Previous Post

লক্ষ্য “চিকেন নেক”, মনিপুর-মিজোরাম হয়ে অস্ত্র আমদানির ছক জেহাদিদের, সতর্কতা কাছাড়ে

Next Post

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

ডিমাপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দম্পতির

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?