Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বরাক সফরে মন্ত্রী পীযূষ হাজরিকা, বেতুকান্দিতে বাঁধ পরিদর্শন

ডাবল শার্টার স্লুইস গেট নির্মাণের প্রতিশ্রুতি

samayikprasanga by samayikprasanga
June 12, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
বরাক সফরে মন্ত্রী পীযূষ হাজরিকা, বেতুকান্দিতে বাঁধ পরিদর্শন

অনলাইন ডেস্ক : রাজ্যের জলসম্পদ, তথ্য ও জনসংযোগ এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী পীযূষ হাজরিকা দুদিনের শিলচর ও হাইলাকান্দি সফরসূচি নিয়ে সোমবার শিলচর পৌঁছান এবং প্রথমেই বেতুকান্দিতে গিয়ে তিনি বাঁধ পরিদর্শন করেন। সেখানে বিগত কয়েক মাস আগে নবনির্মিত স্লুইস গেট এর উভয় দিক তিনি পরীক্ষা করে দেখেন এবং সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, এবার গত বছরের ন্যায় ভয়ানক পরিস্থিতি নয়, আমরা যথেষ্ট ভালো কাজ করেছি এবং প্রায়  প্রয়োজনের দ্বিগুণ কাজ করেছি।  তিনি বলেন, স্লুইস গেটের কিছু হয়নি, তবে স্লুইস গেটের  ত্রিশ মিটার দূরে ডিসফ্লেক্টর কিছু প্রভাবিত হয়েছে যা অস্থায়ীভাবে দেওয়া হয়েছিল, পরবর্তীতে তা কংক্রিট করতে হবে বলে তিনি জানান। মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামীতে আরও ১০ কোটি টাকা ব্যয় করে বেতুকান্দিতে আরও একটি স্লুইসগেট নির্মাণ করা হবে যাতে করে মৈশাবিল, শিলচর সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বন্যার জল থেকে রেহাই পাওয়া যায়।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

বিগত পরিদর্শনের সময় জলের এত চাপ ছিল না, এবার তিনি বুঝতে সক্ষম হয়েছেন। ডাবল শার্টার স্লুইস গেটের এখানে প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন এবং বলেন আগামী অক্টোবর মাস থেকে এই কাজ শুরু করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন, আমরা বন্যার মোকাবিলায় প্রস্তুত, দশ প্লাস জিও ব্যাক এবং ৯৫ হাজার পরকুপাইন সেট বিভিন্ন জেলা সমূহে ৭০ শতাংশ ইতিমধ্যে পাঠানো হয়েছে যাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত  বিশ্ব শর্মা ইতিমধ্যে ভিডিও কনফারেন্স  করে বন্যা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসক  এবং সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। পরে মন্ত্রী শিলচর সার্কিট হাউসে থেকে হাইলাকান্দির উদ্দেশ্য বিভিন্ন কার্যসূচিতে অংশ নেওয়ার জন্য যাত্রা করেন।

Tags: Betukandi DykePijush HazorikaSilchar Floodwater resource department
Previous Post

আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার কুখ্যাত পাঁচ ডাকাত

Next Post

যাত্ৰী স্বাচ্ছন্দ্য প্রদানে যত্নশীল হতে ডিটিওদের নির্দেশ মুখ্যমন্ত্ৰীর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
যাত্ৰী স্বাচ্ছন্দ্য প্রদানে যত্নশীল হতে ডিটিওদের নির্দেশ মুখ্যমন্ত্ৰীর

যাত্ৰী স্বাচ্ছন্দ্য প্রদানে যত্নশীল হতে ডিটিওদের নির্দেশ মুখ্যমন্ত্ৰীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?