Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বটদ্রবা থানে ঢুকতে বাধা, রাস্তায় বসে ‘রঘুপতি রাঘব’ গাইলেন রাহুল

samayikprasanga by samayikprasanga
January 22, 2024
in slider, অসম, জাতীয়
0
বটদ্রবা থানে ঢুকতে বাধা, রাস্তায় বসে ‘রঘুপতি রাঘব’ গাইলেন রাহুল

অনলাইন ডেস্ক : সোমবার সকালে যখন গোটা দেশের মানুষ অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা মুহূর্ত দেখার জন্য অধীর আগ্রহে টিভির পর্দার সামনে বসে ছিলেন, ঠিক সেই সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী অসমের নগাঁও জেলার বটদ্রবা থানের সামনে রাস্তায় বসে ‘রঘুপতি রাঘব’ গান গাইছিলেন। দলের অন্যান্য সদস্যদের নিয়ে এদিন সকালে শ্রীমন্ত শংকর দেবের জন্মস্থান দর্শন করতে গিয়েছিলেন তিনি। তবে সেখানে সুরক্ষা বাহিনীরা তাকে ঢুকতে দেয়নি। প্রায় দু ঘণ্টা রাস্তায় বসে প্রতিবাদ দেখিয়ে সেখান থেকে মরিগাও জেলার উদ্দেশ্যে রওনা হন রাহুল। ১৮ জানুয়ারি ভারত জড়ো ন্যায় যাত্রা নিয়ে অসমের ঢুকেছিলেন রাহুল গান্ধী এবং কংগ্রেসের তরফে জানানো হয়েছিল ২২ জানুয়ারি সকালে রাহুল বটদ্রবা থান দর্শনে যাবেন। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস দলের উদ্দেশ্যে বলেছিলেন তারা যেন সোমবার দুপুরে বটদ্রবা থানে না যান কারণ ওই সময় সারা দেশের মানুষ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত উপভোগ করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যদি কংগ্রেসের রূপে এই কথা মানা না হয় তাহলে বাধ্য হয়ে অসম সরকার তাদের আটকাতে সেনাবাহিনী মোতায়েন করবে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

সোমবার সকাল ৯ টা নাগাদ রাহুল গান্ধী এবং তার সহযোগীরা বটদ্রবা থানের সামনে উপস্থিত হন তবে এর আগেই পুলিশ ও সেনাবাহিনী সেখানে বেরিকেড গড়ে তুলেছিল। এর নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় পুলিশ সুপার। রাহুল গান্ধী তাদের কাছে জিজ্ঞেস করেন, তাকে কেন আটকানো হচ্ছে। পুলিশের তরফে বলা হয়, উপর থেকে নির্দেশ রয়েছে। প্রায় ঘন্টাখানেক কথাবার্তার পর রাহুল গান্ধী দলের অন্যান্য সদস্যদের নিয়ে রাস্তায় বসে পড়েন। এদিকে খবর দেওয়া হয় বটদ্রাবা থানের সত্রাধিকারকে। শেষমেষ পুলিশ স্থানীয় সাংসদ গৌরব গগৈ এবং কংগ্রেস দলের একজন বিধায়ককে থানে যাওয়ার অনুমতি দেয়।

Tags: Assam PoliceAssam politicsassam prodesh congressCM Himanta Bishwa SharmaRahul Gandhi
Previous Post

রাম – জোয়ারে ভাসমান শিলচরে অকাল দীপাবলি

Next Post

শিলচরে রেশন কার্ড বিতরণের সূচনা করলেন নোমল মুমিন

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচরে রেশন কার্ড বিতরণের সূচনা করলেন নোমল মুমিন

শিলচরে রেশন কার্ড বিতরণের সূচনা করলেন নোমল মুমিন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?