Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ফের ভারত জোড়ো যাত্রা করবে কংগ্রেস

এবার পূর্ব থেকে পশ্চিমে

samayikprasanga by samayikprasanga
February 26, 2023
in slider, জাতীয়
0
ফের ভারত জোড়ো যাত্রা করবে কংগ্রেস

অনলাইন ডেস্ক : কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যাত্রা শেষ। এবার একই ধাঁচে নতুন কর্মসূচি নিচ্ছে কংগ্রেস। পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতের দিকে। রায়পুরে দলের প্লেনারি সেশনের শেষদিনই নতুন ‘ভারত জোড়ো যাত্রা’র কথা ঘোষণা করে দিয়েছেন কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ।

তিনি জানিয়েছেন, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ফের ভারত জোড়ো যাত্রার আদলে কর্মসূচি নিচ্ছে দল। তবে এই পরিকল্পনা একেবারে প্রাথমিক স্তরে। এ নিয়ে বিস্তারিত বলার সময় আসেনি। তবে কংগ্রেস সূত্রের খবর, এবারের যাত্রা অরুণাচল প্রদেশের ফাঁসিঘাট থেকে শুরু হয়ে গুজরাটের পোরবন্দরে গিয়ে শেষ হবে। শোনা যাচ্ছে, আগের বার যাত্রায় যে যে রাজ্যগুলি বাদ গিয়েছে, সেই রাজ্যগুলিকে এই পর্বের যাত্রায় ছুঁয়ে যাওয়া হবে। জয়রাম রমেশ জানিয়েছেন, জুন থেকে নভেম্বরের মধ্যে যাত্রার পরিকল্পনা করা হচ্ছে। তবে দিনক্ষণ চূড়ান্ত নয়।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে হেঁটেছেন রাহুল গান্ধী। প্রায় ৪ হাজার কিলোমিটার সেই যাত্রাপথে ভালমতোই সাড়া পেয়েছেন রাহুল। কংগ্রেস বলছে, রাহুলের এই যাত্রা কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন প্রাণশক্তির সঞ্চার করেছে। অনেক বসে যাওয়া কর্মী, বা অভিমানী নেতা ফের দলের মূল সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। সেই সাফল্যের রেশ ২০২৪ লোকসভা নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইছে হাত শিবির। যাতে ২০২৪ লোকসভা পর্যন্ত জনসংযোগ চালিয়ে যাওয়া যায়। তবে এবারের যাত্রায় পুরোটা রাহুল গান্ধী থাকবেন কিনা, পুরোটা পায়ে হেঁটে করা হবে কিনা, এখনও স্পষ্ট করেনি দল।

Tags: bharat jodo yatraIndian National CongressRahul Gandhi
Previous Post

বিদেশমন্ত্রীকে তোপ রাহুলের

Next Post

বরাকের পাঁচ স্কুলের অনুমোদন বাতিল সেবার

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বরাকের পাঁচ স্কুলের অনুমোদন বাতিল সেবার

বরাকের পাঁচ স্কুলের অনুমোদন বাতিল সেবার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?