Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ফের ট্রেন দুর্ঘটনা, বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে আগুন

samayikprasanga by samayikprasanga
August 4, 2024
in slider, জাতীয়
0
ফের ট্রেন দুর্ঘটনা, বিশাখাপত্তনমে কোরবা এক্সপ্রেসে আগুন

অনলাইন ডেস্ক : রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এখানে কোরবা থেকে আসা কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসের তিনটি এসি বগিতে আগুন লেগেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন এতটাই বেড়ে যায় যে তিনটি কোচ থেকে আগুনের শিখা আকাশ ছুঁতে শুরু করে। খবর পেয়ে রিলিফ দল ঘটনাস্থলে পৌঁছে অনেক কষ্টে সব যাত্রীকে ট্রেন থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় প্রাণহানির কোনও তথ্য না থাকলেও তিনটি বগিতে রাখা যাত্রীদের সব মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

এদিন ছত্তিশগড়ের কোরবা থেকে বিশাখাপত্তনমে পৌঁছনো কোরবা এক্সপ্রেস ট্রেনের বগিগুলিতে হঠাৎ  বিশাল আগুন লেগে যায়। এই ট্রেনটি কোরবা থেকে তিরুমালা যাচ্ছিল। ট্রেনটি স্টেশনে থামার সময় হঠাৎ আগুন লাগে। স্টেশনের চতুর্থ প্ল্যাটফর্মে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তিনটি এসি বগি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কোনও হতাহতের খবর এখনও মেলেনি। সকাল ১০টা নাগাদ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: fire in trainIndian railwayRail MinisterTrain Accident
Previous Post

জলাশয় থেকে দম্পতিকে জীবন্ত উদ্ধার, ডুবে গেল বাহন

Next Post

ঘুষের ভিডিও! গ্রেফতার কাটিগড়ার পাটোয়ারী-কানুনগো

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
ঘুষের ভিডিও! গ্রেফতার কাটিগড়ার পাটোয়ারী-কানুনগো

ঘুষের ভিডিও! গ্রেফতার কাটিগড়ার পাটোয়ারী-কানুনগো

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?