Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

ফুলেরতলে ‘ডাম্পিং গ্রাউন্ডে’র সামনে অভিনব বিক্ষোভ

নেতৃত্বে লক্ষীপুরের পুর কমিশনার অমিত দাস

samayikprasanga by samayikprasanga
June 6, 2023
in অসম, বরাক উপত্যকা
0
ফুলেরতলে ‘ডাম্পিং গ্রাউন্ডে’র সামনে অভিনব বিক্ষোভ

অনলাইন ডেস্ক : সবুজ পাহাড়ের উপর ডাম্পিং গ্রাউন্ডের সামনে প্রতিবাদ। বিশ্ব পরিবেশ দিবসে ফুলেরতলে এভাবেই অভিনব প্রতিবাদ জানাল লক্ষ্মীপুর কংগ্রেস কমিটি। পাঁচ জুন যেখানে সবাই বৃক্ষরোপণ করেছেন, নানা ধরনের পরিবেশ সচেতনতা সম্পর্কিত কাজ করেছেন সেখানে ডাম্পিং গ্রাউন্ডের সামনে বিক্ষোভ প্রদরশন করা হয়। নেতৃত্বে ছিলেন লক্ষীপুরের পুর কমিশনার অমিত দাস।

আসলে এটা বৈধ ডাম্পিং গ্রাউন্ড নয়। ডাম্পিং গ্রাউন্ড যে জায়গায় ছিল সেই জায়গা থেকে দেড়শো মিটার দূরে সুন্দর পাহাড়ের পাশে আবর্জনা ফেলছে লক্ষীপুর পুরসভা। এনিয়ে অমিত দাস জানান, এটা সম্পূর্ণভাবে পরিবেশ আইনের পরিপন্থী। তাই তারা পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন এই আন্দোলন করে প্রতিবাদ জানান লক্ষীপুর পুরসভার পরিবেশ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে। এভাবে আবর্জনার স্তূপ ফেলায় এই এলাকার জল দূষিত হয়ে গেছে। যারা নিচে বসবাস করছেন তারা পানীয়জল পাচ্ছেন না। এছাড়া সুন্দর এই পাহাড়ের পরিবেশ নষ্ট হচ্ছে। বারবার প্রতিবাদ করা সত্ত্বেও লক্ষীপুর পুরসভার চেয়ারম্যান এ বিষয়ে কোনও পদক্ষেপ না করায় বাধ্য হয়ে অভিনব আন্দোলনে নামতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

তিনি আরও বলেন, এদিনের বিক্ষোভের পরও যদি এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে তিনি গ্রিন ট্রাইবুনালে আবেদন করবেন। ডাম্পিং গ্রাউন্ড যে জায়গায় আছে, সেখানে আবর্জনা ফেলা হচ্ছে না। ফেলা হচ্ছে এখানে। এটা অত্যন্ত অন্যায় এবং পরিবেশ বিরোধী মানসিকতা। এছাড়া দেখা যাচ্ছে, প্রতিনিয়ত এখান থেকে আগুন জ্বলছে। ২৪ ঘন্টা এই আবর্জনার স্তূপ থেকে আগুনের ধোঁয়া বের হয়। আর পাশেই জাতীয় সড়ক, রাস্তা দিয়ে দাহ্য পদার্থবাহী বিভিন্ন যানবাহন চলাচল করছে। এগুলি আগুনের সংস্পর্শে এলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কাও করছেন অমিত দাস, বাপ্পা সেনরা।

তাঁরা জানান, পুরসভার বোর্ড মিটিংয়ে এনিয়ে বিস্তারিত আলোচনা হলেও রহস্যজনক কারণে লক্ষ্মীপুরের পুর প্রশাসক এ বিষয়ে কোনও পদক্ষেপ করছেন না। তাই লক্ষ্মীপুর শহরের ভবিষ্যতের দিকে চেয়ে এর একটা বিহিত ব্যবস্থা গ্রহনের দাবি জানান তাঁর। অন্যথায় এ নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়।

Tags: Dumping GroundLakhipur MunicipalityWorld Environment Day
Previous Post

দেশে শিলচর এনআইটি সপ্তম, উত্তর-পূর্বে দ্বিতীয় স্থানে

Next Post

পুত্রবধূকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু উধারবন্দে

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
পুত্রবধূকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু উধারবন্দে

পুত্রবধূকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুরের মৃত্যু উধারবন্দে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?