Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

দেশে শিলচর এনআইটি সপ্তম, উত্তর-পূর্বে দ্বিতীয় স্থানে

জাতীয় ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) তালিকা প্রকাশ

samayikprasanga by samayikprasanga
June 6, 2023
in অসম, বরাক উপত্যকা
0
দেশে শিলচর এনআইটি সপ্তম, উত্তর-পূর্বে দ্বিতীয় স্থানে

অনলাইন ডেস্ক : কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং জাতীয় ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) তালিকা প্রকাশ করেছেন। এনআইটি শিলচরের অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার রুপজ্যোতি দেব জানিয়েছেন, এনআইটি শিলচর সমস্ত ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের মধ্যে ৪০ তম স্থান দখল করেছে। বিভিন্ন কলেজের মধ্যে সামগ্রিকভাবে ৮৩ তম ও ভারতের ৩১টি এনআইটির মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে। উত্তর-পূর্বে এনআইটি শিলচরের অবস্থান দ্বিতীয় রয়েছে। আগের বছরের তুলনায় এবার এনআইটি শিলচরের স্কোর বেড়েছে। এনআইটি শিলচরের অনুষদ ২০২১-২২ মূল্যায়নের সময়কালে গবেষণা উপাদানে স্কোর ১২ শতাংশ উন্নতি হয়েছে। স্নাতক ফলাফলে স্কোর ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কারণ, ভাল সংখ্যক প্লেসমেন্ট রয়েছে, প্লেসমেন্টে বার্ষিক ১১ লক্ষের গড় বেতন সহ সর্বোচ্চ বার্ষিক বেতন প্যাকেজ ৫৫ লাখ পর্যন্ত  রয়েছে।

গুরুত্বপূর্ণভাবে দেশের ৩১টি এনআইটির মধ্যে এনআইটি শিলচরের অবস্থান সপ্তম অবস্থানে রয়েছে এবং আইআইটি গুয়াহাটির পরে উত্তর-পূর্ব অঞ্চলে এনআইটি শিলচর দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইনস্টিটিউটের আরও উন্নয়নের জন্য এনআইটি শিলচর কতৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল, নতুন গবেষণা ল্যাব স্থাপন, আইওটি, ড্রোন প্রযুক্তি, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং, জলের গাড়ি ইত্যাদি সহ নতুন এক্সিকিউটিভ পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম শুরু হয়েছে। এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য প্রতিষ্ঠানকে উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্টার জন্য পূর্ববর্তী সঞ্চালক সহ সকল ফ্যাকাল্টি, স্টাফ সদস্য এবং ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

Tags: Higher EducationNIRF RankingNIT Silchar
Previous Post

উচ্চ মাধ্যমিকের ফল : তিন শাখাতেই উত্তীৰ্ণের হার হ্রাস

Next Post

ফুলেরতলে ‘ডাম্পিং গ্রাউন্ডে’র সামনে অভিনব বিক্ষোভ

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
ফুলেরতলে ‘ডাম্পিং গ্রাউন্ডে’র সামনে অভিনব বিক্ষোভ

ফুলেরতলে ‘ডাম্পিং গ্রাউন্ডে’র সামনে অভিনব বিক্ষোভ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?