Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা রামেন্দ্র দে প্রয়াত

samayikprasanga by samayikprasanga
July 3, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা রামেন্দ্র দে প্রয়াত

অনলাইন ডেস্ক : চলে গেলেন দক্ষিণ অসমের বদরপুরের প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা রামেন্দ্র দে। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৭৮ এবং ১৯৮৫ দুবার বদরপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেন রামেন্দ্র দে। তাছাড়া  সিপিএম-এর করিমগঞ্জ জেলা কমিটির প্রাক্তন সম্পাদক মন্ডলীর সদস্য এবং বর্তমান জেলা কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্যও ছিলেন তিনি। এছাড়াও কৃষক সভার রাজ্য কমিটির সদস্য ছিলেন। বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছেন।

রবিবার শারীরিক অসুস্থতা অনুভব করলে বিকেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আইসিইউতে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে লক্ষীচরণ রোডের বাড়িতে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোক প্রকাশ করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলির সদস্য  নির্মল দে, জেলা সম্পাদক পরিতোষ দাসগুপ্ত, ধর্মদাস চক্রবর্তী, অরুণ দত্ত, মীরা চক্রবর্তী, অপর্ণা নাথ, সুনন্দা চক্রবর্তী প্রমুখ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস সহ জেলা বিজেপি সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়, জেলা বিজেপি মুখপাত্র নিশিকান্ত ভট্টাচার্য শোক ব্যক্ত করেছেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনী সহ অসংখ্য গুণমুগ্ধদের। রবিবার বিকাল চারটায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সোমবার সকালে তাঁর অঙ্গীকার মতো শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মরণোত্তর দেহ দান করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: badarpurCPIM CacharDeath NewsRamendra Dey
Previous Post

প্রিপেইড স্মার্ট মিটার : সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গণ-অভিবর্তন

Next Post

ডিলিমিটেশন : ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক নাগরিক সভায়

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ডিলিমিটেশন : ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক নাগরিক সভায়

ডিলিমিটেশন : ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক নাগরিক সভায়

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?