Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্রয়াত ক্রীড়া সংগঠক অনুপ সিং

samayikprasanga by samayikprasanga
February 3, 2023
in slider, অসম, খেলাধুলো, বরাক উপত্যকা
0
প্রয়াত ক্রীড়া সংগঠক অনুপ সিং

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক তথা ইটখলা অঞ্চলের পরিচিত মুখ অনুপ সিং না ফেরার দেশে পাড়ি দিলেন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণের দরুন মৃত্যু ঘটে তাঁর। বৃহস্পতিবার নিজ বাসভবনে অসুস্থতা বোধ করলে তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসকরা জানান যে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে অনুপ সিংয়ের। শুক্রবার চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টাকে বিফল করে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪। রেখে গেছেন স্ত্রী, তিন মেয়ে এবং অসংখ্য গুণমুগ্ধকে। অনুপ সিংয়ের বড় মেয়ের কলকাতায় বিয়ে হয়েছে। মধ্যম মেয়ে ওকালতি এবং ছোট মেয়ে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন।
শেষশ্রদ্ধা জানাচ্ছেন ডিএসএ সদস্যরা।

ক্রীড়া, সামাজিক কর্মী হিসেবে বেশ নামডাক ছিল অনুপ সিংয়ের। শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন বেশকয়েক বছর। এর পাশাপাশি ইটখলা অ্যাথলেটিক ক্লাবের সভাপতি পদেও ছিলেন প্রয়াত অনুপ সিং। এছাড়াও পুর কমিশনারও ছিলেন তিনি। ইটখলা দূর্গাবাড়ির মন্দির উন্নয়ন কমিটির সভাপতি, মেঘদূত ক্লাবের সহ সভাপতি, হিন্দিবাসী চা জনসমুদায় মঞ্চের ক্রীড়া সচিব,ভারতীয় চা মজদুর সংঘের কার্যবাহী সদস্য সহ শিলচর হোলসেল কো অপারেটিভ সোসাইটির বোর্ড অফ ডিরেক্টর পদে আসীন ছিলেন অনুপ সিং। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছে বিভিন্ন সংগঠন। জেলা ক্রীড়া সংস্থা এবং শিলচর হোলসেল কো অপারেটিভ সোসাইটির কর্মকর্তারা অনুপ সিংয়ের মৃতদেহে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শেষশ্রদ্ধা জানান। শুক্রবারই অনুপ সিংয়ের শেষকৃত সম্পন্ন হয়েছে।

Tags: Silchar district sports associationSilchar Newssports
Previous Post

ডিএসএর ম্যারাথন আজ

Next Post

বরাক ব্যাডমিন্টনে মিডিয়ায় চ্যাম্পিয়ন বিশাল

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
বরাক ব্যাডমিন্টনে মিডিয়ায় চ্যাম্পিয়ন বিশাল

বরাক ব্যাডমিন্টনে মিডিয়ায় চ্যাম্পিয়ন বিশাল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?