Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্রয়াত করিমগঞ্জের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা শান্তনু কুমার দাস

samayikprasanga by samayikprasanga
April 11, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
প্রয়াত করিমগঞ্জের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা শান্তনু কুমার দাস

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : চলে গেলেন করিমগঞ্জ জেলার বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা শান্তনু কুমার দাস । সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ করিমগঞ্জ সরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর । শান্তনু দাস দীর্ঘদিন থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ।  শারীরিক অবস্থা আশঙ্কাজনক দাঁড়ালে তাঁকে সঙ্গে সঙ্গে সিভিল হাসপাতালের আই সি ইউতে স্থানান্তরিত করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি । মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি । মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী শেওলি কলিতা , এক পুত্র এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন । মৃত্যুর পর তার মরদেহ করিমগঞ্জের নীলমণি রোডের বাড়িতে নিয়ে আসা হয় । আজ বিকেলে তাঁর অন্ত্যে্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে । উল্লেখ্য, শান্তনু দাসের মূল বাড়ি বারইগ্রামের শেরপুর গ্রামে । উল্লেখ্য, বারইগ্রামের এককালের জমিদার ,স্বাধীনতা সংগ্রামী প্রয়াত চারু কুমার দাসের দশম পুত্র এবং একাদশ সন্তান ছিলেন ডা শান্তনু দাস । পড়াশুনোর ক্ষেত্রে শান্তনু দাস ছিলেন খুব মেধাবী ছাত্র। বারইগ্রামের জফরগড় উচ্চ মাধ্যমিক স্কুল থেকে ১৯৮৩ সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন , করিমগঞ্জ কলেজ থেকে প্রি ইউনিভার্সিটি পাশ করে ভর্তি হন ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে । বড় ভাই চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে ডাক্তারি পাশ, পরবর্তীতে প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসায় পিজি করেন তিনি । চাকরি পেয়ে করিমগঞ্জ চলে আসেন । করিমগঞ্জ সরকারি হাসপাতালে সুনামের সঙ্গে দীর্ঘকাল কাটিয়েছেন তিনি ।

Tags: Doctor deathKarimganj News
Previous Post

শ্বশুর শ্বাশুড়ীর উপর আক্রমণ, ধৃত জামাই

Next Post

ডিমা হাসাওয়ে পুলিশের জালে মাদক পাচারকারী

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ডিমা হাসাওয়ে পুলিশের জালে মাদক পাচারকারী

ডিমা হাসাওয়ে পুলিশের জালে মাদক পাচারকারী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?