Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

প্রকৃত হিতাধিকারিরা বঞ্চিত হলে মামলার হুমকি

অরুণোদয় প্রকল্প

samayikprasanga by samayikprasanga
March 3, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
প্রকৃত  হিতাধিকারিরা বঞ্চিত  হলে  মামলার  হুমকি

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন জি পি সভানেত্রী।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : অরুণোদয় প্রকল্পের ফর্ম বিতরণে জিপির প্রকৃত হিতাধিকারিদের বঞ্চিত করা হলে জনস্বার্থে গুয়াহাটি  উচ্চ আদালতের দ্বারস্ত হওয়ার হুমকি  দিয়েছেন  নিয়াইরগ্রাম বাগপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি সমাজকর্মী মাহমুূদ হোসেন লস্কর। শুক্রবার  জিপি কার্যালয়ে  সভানেত্রী রুস্তানা বেগম লস্কর সহ পঞ্চায়েত পরিষদের সদস্যদের কে পাশে বসিয়ে মাহমুদ হোসেন লস্কর  সাংবাদিক  দের  জানান, অসম সরকার অরুণোদয়  প্রকল্পের প্রকৃত হিতাধিকারি বাছাইয়ের লক্ষ্যে বিশেষ সচেতনতা গাঁও সভার নির্দেশ দিয়েছিলেন। সরকারি  নির্দেশে    তালাকপ্রাপ্ত মহিলা, অবিবাহিত  মহিলা, অসহায় মহিলা,  দিব্যাঙ্গ,   জঠিল রোগগ্রস্ত মহিলাদের  অগ্রাধিকারের  সুযোগ করে দেওয়ার  কথা বলা হয়ে ছিল। সেই মর্মে জিপি সভানেত্রী  এলাকার ৩৫০ জন প্রকৃত সুবিধাপ্রাপকের আবেদন পত্রের তালিকা প্রস্তত করে  জিপি সচিবের   স্বাক্ষর সহ চেকলিষ্ঠ  জেলা শাসকের কায্যালয়ে জমা দেওয়া হয়েছিল।  , দু মাস অতিক্রান্ত  হয়ে গেলে ও জিপি কার্য্যালয়ে কোন ও ফরম  ফিরে আসেনি। এদিকে, এলাকার আবেদনকারিরা রোজ দিন জিপি কার্যালয়ে  ছুটে  এসে সভানেত্রী কে চাপ দিচ্ছেন। এমতাবস্থায় তিনি খবর নিয়ে জানতে পারেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন  বড়ভুইয়া  নাকি জেলা উপায়ুক্তের কার্য্যালয় থেকে সোনাই  এলাকার নির্ধারিত ফর্ম হাতিয়ে নিয়েছেন। তিনি এও বলেন, খবর নিয়ে জানতে পারেন গ্রামের  বিধায়কপন্থী ও আত্মীয় স্বজনদের হাতে ফরম পৌছে গেছে। এই খবর পাওয়ার পর  তিনি  বিষয় টি নিয়ে  রাজ্যের মুখ্যমন্ত্রী, শিলচরের সাংসদ ও কাছাড়ের জেলা উপায়ুক্তের দৃষ্ঠি আকর্ষন করেছেন। পৃথক ভাবে বিষয়টি বিজেপি জেলা সভাপতির নজরে ও এনেছেন। তাঁর দাবি,  এলাকার প্রকৃত হিতাধিকারিরা লাভবান হলে আপত্তি নেই। তবে সরকারি গাইডলাইন বহির্ভুত কাউকে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত হলে আমরা বসে থাকব না।প্রকৃত হিতাধিকারিদের নিয়ে  আন্দোলন গড়ে তোলা হবে। এরপর ও কোন ও সুরাহা না হলে অসহায় গরিব দুস্ত জনতার স্বার্থে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে মামলা করতে প্রস্তত বলে জানিয়ে দিয়েছেন।  এদিন  দিব্যাঙ্গ কবির হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে  সাংবাদিকদের  জানান, আমরা প্রকৃত হিতাধিকারিরা  বঞ্চিত হলে বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া  কে   নিয়াইরগ্রাম বাগপুর  এলাকায় ডুকতে দেব না। তাকে কালো পতাকা দেখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে। তালাকপ্রাপ্ত মহিলা অজ্ঞুয়ারা বেগম লস্কর, বয়স্ক অবিবাহিতা মহিলা স্বপ্না বেগম হুমকির সুরে জানান আমরা এবার বঞ্চিত হলে আইনের আশ্রয় নিয়ে শেষ দেখে ছাড়বো। সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত  পরিষদের পক্ষে উপস্তিত ছিলেন আব্দুল হান্নান লস্কর,রিপন হোসেন,রমিজ উদ্দিন চৌধুরী  ও তাহের আহমেদ বড়ভুইয়া  সহ অনেকে।
Tags: arunodoy schemeassam govenmentAssam PoliceCachar District AdministrationCM Himanta Bishwa Sharmaguwahati high court
Previous Post

বিশ্ব শ্রবণ দিবস উদযাপিত কাছাড়ে

Next Post

কর্ণাটকে ৩০০ একর জমিতে হবে আইফোনের কারখানা

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কর্ণাটকে ৩০০ একর জমিতে হবে আইফোনের কারখানা

কর্ণাটকে ৩০০ একর জমিতে হবে আইফোনের কারখানা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?